AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram and Rejinagar Bypoll Voting Live: নন্দীগ্রামে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, সিইও দফতরে নালিশ প্রদেশ কংগ্রেস সভাপতির

West Bengal ByElections, Nandigram Lok Sabha and Rejinagar Assembly Constituency Voting Live Updates: ভোট শুরুর আগে বুথগুলিতে সম্পন্ন হয়েছে মক-পোল। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে রয়েছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়া নন্দীগ্রামে ৭০০ রাজ্য পুলিশ রয়েছে ।আর রেজিনগরে রয়েছে ৮১৯ রাজ্য পুলিশ। 

Nandigram and Rejinagar Bypoll Voting Live: নন্দীগ্রামে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, সিইও দফতরে নালিশ প্রদেশ কংগ্রেস সভাপতির
শুভঙ্কর সরকারImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 06, 2026 | 7:59 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 06 Oct 2026 07:19 AM (IST)

    Rejinagar By-Poll: ভোট দিলেন হুমায়ুন কবীর

    ভোট দিলেন আজুপ নেতা হুমায়ুন কবীর। সকাল ৭টা বাজার আগেই সপরিবারে বুথে পৌঁছে যান নওদার বিধায়ক। নিজের বুথে  সকাল সকাল ভোট দেন আজুপ বিধায়ক।

    এদিকে, সকাল থেকেই উত্তপ্ত রেজিনগর। ভোট দিয়ে বেরিয়েই পুুলিশের বিরুদ্ধে তোপ দাগেন হুমায়ুন। তাঁর অভিযোগ, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বুথে এজেন্ট ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছেন তিনি

  • 06 Oct 2026 07:06 AM (IST)

    By-Poll: ভোটগ্রহণ শুরু নন্দীগ্রাম ও রেজিনগরে

    ঘড়িতে সকাল ৭টা বাজতেই নন্দীগ্রাম ও রেজিনগরে শুরু হল ভোটগ্রহণ। তার আগে দুই কেন্দ্রে বুথগুলিতে হয় মক-পোল।

Nandigram Lok Sabha and Rejinagar Assembly Constituency Voting Live Updates in Bengali: রাজ্যে পালাবদলের পর আরও একটা ভোট বাংলায়। মঙ্গলবার নন্দীগ্রাম ও রেজিনগরে রয়েছে উপনির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ভোট শুরুর আগে বুথগুলিতে সম্পন্ন হয়েছে মক-পোল। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে রয়েছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়া নন্দীগ্রামে ৭০০ রাজ্য পুলিশ রয়েছে ।আর রেজিনগরে রয়েছে ৮১৯ রাজ্য পুলিশ।

Published On - Oct 06,2026 7:02 AM

Follow Us