Narendra Modi on Gold Price: ‘১ বছর আগে আমি দেশবাসীকে কম সোনা কিনতে বলেছিলাম, তাঁরা আমার কথা শুনেছেন, দাম কমে গেছে’
Narendra Modi News: তিনি আরও একটি বিষয়ের প্রসঙ্গ তোলেন। তা হল AI (আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স)। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র কারণে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সেই প্রসঙ্গেও নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি,যাঁদের হাতে কাজের দক্ষতা রয়েছে, তাঁদের কর্মসংস্থানের সুযোগ সহজে হারিয়ে যাবে না।

নয়া দিল্লি: বিয়ের মরশুম চলছে। আর এদিকে ক্রমাগত দাম কমছে সোনার (Gold Price)। কিন্তু কেন? এবার সেই নিয়েই বড় মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একই সঙ্গে দেশবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মোদী বলেছেন, “আমি জনগণকে কম সোনা কিনতে বলেছিলাম,তাঁরা আমার কথা শুনেছেন। দাম কমে গিয়েছে সোনার।”
আইআইটি-র ৭৫ বর্ষ উপলক্ষে(IIT) শনিবার লখনউয়ে যান প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে সোনার দাম এবং দেশের অর্থনীতির প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। এক বছর আগে দেশবাসীর কাছে খুব প্রয়োজন না হলে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান মোদী।
#WATCH | Lucknow, Uttar Pradesh: Prime Minister Narendra Modi says, “A year ago, I urged the countrymen: for one year, if it is not necessary, please do not buy gold.’ And I am happy, just as Lal Bahadur Shastri ji had asked the countrymen to skip one meal, and this country obeyed his call; my country still holds that same character. An ordinary person like me asked to buy less gold; the countrymen bought less gold, and gold prices fell. Today, people are telling me, ‘Modi ji, you spoke, we listened to your advice, and our money was saved.'”
(Source: ANI/DD News)
— ANI (@ANI) November 21, 2026
বলেন, “এক বছর আগে আমি দেশবাসীর কাছে আবেদন করেছিলাম, খুব প্রয়োজন না হলে এক বছর সোনা কিনবেন না। লালবাহাদুর শাস্ত্রীজি যখন দেশবাসীকে একবেলা খাবার ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন, তখনও দেশের মানুষ সেই আবেদন মেনে নিয়েছিলেন। আজও দেশের মানুষের মধ্যে সেই মানসিকতা রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সোনা কেনা কমিয়েছেন। সেই কারণে সোনার দাম কমেছে। আজ অনেকে আমাকে বলছেন, আপনার কথা শুনে আমাদের টাকা বেঁচে গিয়েছে।”
কী বলেছিলেন এক বছর আগে?
তিনি আরও একটি বিষয়ের প্রসঙ্গ তোলেন। তা হল AI (আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স)। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র কারণে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সেই প্রসঙ্গেও নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি,যাঁদের হাতে কাজের দক্ষতা রয়েছে, তাঁদের কর্মসংস্থানের সুযোগ সহজে হারিয়ে যাবে না।
মোদী আরও বলেন, নতুন জাতীয় শিক্ষানীতিতেও দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১৪ সালের পর দেশে ৫ হাজার নতুন ITI তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, আগামী দিনে শিল্প, উৎপাদন এবং প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে।
বলনে, “আমি আজ আরও একটি কথা বলছি, আপনারা লিখে রাখুন, সময় বদলাচ্ছে এই কাগজের সার্টিফিকেট নেওয়া কোর্ট-প্যান্ট টাই পরে যাঁরা ঘুরছেন, তাঁদের থেকেও গুণী ব্যক্তিদের কদর হবে।”
