Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news
West Bengal News Today Live: দেশে গ্যাস বা তেলে কোনও সংকট নেই, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
Breaking News in Bengali Live Updates: অন্যদিকে, আজ আবার নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন রবীন্দ্র নারায়ণ রবি। বেলা সাড়ে এগারোটা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজ্যজুড়ে গ্যাসের হাহাকার। ইরান-আমেরিকার যুদ্ধের ফল পরোক্ষভাবে ভোগ করছে আম বাঙালি। গ্যাসের কাউন্টারে লম্বা লাইন। এ দিকে বাণিজ্যিক গ্যাস ও রান্নার গ্যাসের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই বুধবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও বৈঠক করবেন তিনি। কী ভাবে এই উদ্বেগজনক পরিস্থিতির মোকাবিলা করা যায় সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন সেই দিকে নজর থাকছে। অন্যদিকে, আজ আবার নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন রবীন্দ্র নারায়ণ রবি। বেলা সাড়ে এগারোটা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
12 Mar 2026 10:26 PM (IST)
Gas Crisis: রান্নার গ্যাসের সঙ্কট মোকাবিলায় কড়া নবান্ন
তীব্র সঙ্কট গোটা দেশে। চর্চা, বিতর্ক, চাপানউতোর সব চলছে পুরোদমে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা।
নবান্নে চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। জারি নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর’ বা এসওপি।
12 Mar 2026 05:10 PM (IST)
Hardeep Singh: ‘আতঙ্কের কোনও কারণ নেই’
দেশে গ্যাস বা তেলের কোনও সংকট নেই, সংসদে দাঁড়িয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।
উপসাগরীয় দেশে যুদ্ধ পরিস্থিতিতে যখন উদ্বিগ্ন আমজনতা, সেই আবহে এমন দাবি করলেন তিনি
অবশ্য, পুরীর দাবির পূর্বেই দেশে গ্যাসের আকালকে সামনে রেখে একযোগে থালাবাসন, প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী সাংসদরা।
12 Mar 2026 05:04 PM (IST)
ISF: ‘খাম’ চিহ্নেই লড়বে ISF
অবশেষে ISF নওশাদ সিদ্দিকীর দল চিহ্ন পেল
নির্বাচন কমিশন খাম বা Envelope এর চিহ্ন দিয়েছে তাকে।
ফলে রাজ্যে নতুন চিহ্নের দল বিধানসভা নির্বাচনের আগে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকির নেতৃত্বাধীন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) ‘খাম’ প্রতীকে লড়াই করেছিল।
তবে এটি আইএসএফ-এর নিজস্ব বা স্থায়ী প্রতীক ছিল না।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইএসএফ (নওশাদ সিদ্দিকী) দলের জন্য একটি স্থায়ী প্রতীকের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিল। ‘খাম’ চিহ্নই দিল নির্বাচন কমিশন।
12 Mar 2026 05:00 PM (IST)
Kumal Ghosh: সিপিএম-কে খোঁচা কুণালের
কলকাতার লোকভবন এ শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ।
লোকভবন অর্থাৎ সাবেক রাজভবনের ইতিহাস বলছে, সাধারণ রাজভবনের য়ে কোনও অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান হিসাবে বিমান বসুর কাছেই নিমন্ত্রণপত্র পাঠানো হয়। সে নিমন্ত্রণ প্রতিবারই গ্রহণ করে এসেছেন বিমান বসু। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি।
লোকভবনের ভিতরের ছবিতে দেখা গেল, পরপর তিনটি আসনে ক্রমান্বয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কিন্তু এবারে তাঁর আসন নিয়েও মন্তব্য করতে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে। তাঁর বক্তব্য, বিমান বসু যে আসনে বসেছিলেন, আদতে সেই আসন তাঁর জন্য নির্ধারিতই ছিল না। বরং বিমান বসু যে সেই আসনে বসতে পারলেন, সেটা মুখ্যমন্ত্রীরই সৌজন্য।
12 Mar 2026 04:55 PM (IST)
West Bengal Assembly Election 2026: ১৬ মার্চ ভোট ঘোষণার সম্ভাবনা
সম্ভবত ১৬ মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সম্ভাবনা প্রবল। বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ নির্ধারণের আগেই ভোটের দিন ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার।
বাংলার সঙ্গেই ভোটের দিন ঘোষণা হবে, তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির।
রাজ্যে ক’দফায় ভোট হবে, এই নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। ১ থেকে ৩ দফায় ভোট হতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
এপ্রিলেই ভোটের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
12 Mar 2026 11:37 AM (IST)
শপথ নিলেন বাংলার নতুন রাজ্যপাল
শুরু হল শপথগ্রহণ অনুষ্ঠান। বাংলার ২২ তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন আর এন রবি। উপস্থিতি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। তবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনও পৌঁছননি।
12 Mar 2026 11:37 AM (IST)
Governor Oath: শপথ নিলেন রাজ্যপাল আর এন রবি
লোকভবনে শপথ নিলেন নতুন রাজ্যপাল আর এন রবি।
তাঁকে শপথ পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
২২ তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন আর এন রবি।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব অনান্য প্রশাসনিক কর্তারা।
তবে অনুষ্ঠানে উপস্থিত নেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার না থাকা নিয়ে জল্পনা।
12 Mar 2026 10:43 AM (IST)
বাঁকুড়ায় গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন, দেখুন
12 Mar 2026 10:42 AM (IST)
ট্রেনে ইনডাকশন ও মাইক্রোওয়েভ ব্যবহারের নির্দেশ দিল IRCTC
12 Mar 2026 10:41 AM (IST)
মিষ্টি কি পাবে না বাঙালি?
শেষ পথে বাঙালির মিষ্টি না হলে চলে । কিন্তু এবার সেই মিষ্টিও এবার যুদ্ধের কোপে পড়লো । মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণেই গ্যাসের অপ্রতুলতা, আর তাতেই সমস্যা বাড়ছে মিষ্টি ব্যবসায়ীদের । মেদিনীপুর শহরের মিষ্টি ব্যবসায়ীদের বক্তব্য গ্যাস তারা চাহিদা মতো পাচ্ছে না, ফলে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শহরের কোনও কোনও মিষ্টি ব্যবসায়ীর বক্তব্য, তার কাছে গ্যাস নেই ফলে যে সমস্ত মিষ্টি তৈরি হয়েছে তার শেষ হয়ে গেলেই তাকে দোকান বন্ধ করে দিতে হবে ।
12 Mar 2026 10:38 AM (IST)
কলকাতার সবথেকে বড় কমিউনিটি কিচেনে চিন্তা
কলকাতার সবথেকে বড় কমিউনিটি কিচেন বাগবাজারে। প্রায় ছয় থেকে সাত হাজার শিশুর রান্না হয় এই কমিউনিটি কিচেন। যেখান থেকে মিড ডে মিল পৌঁছে যায় কলকাতা পুরসভার স্কুলগুলিতে। সেই রান্না ঘরে পৌঁছে গেল Tv9 বাংলা। রান্না তৈরি হলেও চিন্তায় রয়েছেন এখানকার কর্মীরা। কীভাবে রান্না হয় এবং কীভাবে সেখানে এখন কাজ চলছে তার ছবি তুলে ধরল।
12 Mar 2026 10:12 AM (IST)
Auto: সকাল থেকে গ্যাস ভরতে লম্বা লাইন অটোর
ভোরের আলো তখনও ফোটেনি। তবে পেট্রল পাম্পে গিয়ে দেখা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক অটো।
তাই ভোর রাত থেকেই লম্বা লাইন দিয়েছেন অটো চালকরা। রাজ্যজুড়ে যেহেতু এলপিজি (LPG) সঙ্কট।
একাধিক পাম্পেও নাকি পাঁচ থেকে ছ’টাকা দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করছেন অটোচালকরা। অথচ তাঁরা ভাড়া বাড়াতে পারছেন না। এমন অবস্থায় ফাঁপড়ে পড়েছেন অটোচালকরা।