West Bengal News Today Highlights: শহরে জ্ঞানেশ-সহ কমিশনের ফুল বেঞ্চ, কালো পতাকা দেখাল বিক্ষোভকারীরা

Breaking News in Bengali Live Updates: সামনেই ভোট। ফুটছে রাজনৈতিক মহল। ভোটের আগে রাজ্যজুড়ে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা। আর সেই পরীক্ষায় ভিন রাজ্য থেকেও পরীক্ষার্থীরা এসেছেন চাকরির আশায়। কিন্তু অনেকের গলাতেই আশঙ্কার সুর। বিহার থেকেও এসেছেন অনেক পরীক্ষার্থী। সংবাদমাধ্যমের কাছে বিহারের নিয়োগ দুর্নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন।

West Bengal News Today Highlights: শহরে জ্ঞানেশ-সহ কমিশনের ফুল বেঞ্চ, কালো পতাকা দেখাল বিক্ষোভকারীরা

| Edited By: Avra Chattopadhyay

Mar 09, 2026 | 12:05 AM

কলকাতা: আজ রাজ্যজুড়ে আজ গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে কড়াকড়ি। ব্যাগ, মোবাইল-সহ কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষেধ। এমনকি বন্ধ জুতো (স্নিকারস) পরেও প্রবেশ নিষেধ। ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। শূন্যপদ ৫৪৮৮। একরাশ আশা নিয়েই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা। অন্যদিকে রাষ্ট্রপতি বিতর্কেও উত্তাল বঙ্গের রাজনৈতিক আঙিনা। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় নেমেছে বিজেপি-তৃণমূল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Mar 2026 12:01 AM (IST)

    কলকাতায় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা

    কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

    রাজ্যে পা রেখেই গো-ব্যাক স্লোগানের মুখে পড়লেন তিনি।

    রবিবার হোটেলের সামনে মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে কালো পতাকা দেখান এক দল। চলে গো-ব্যাক স্লোগান।

  • 08 Mar 2026 03:35 PM (IST)

    Abhishek Banerjee: মথুরাপুরের সভা থেকে অমিত শাহকে নিশানা অভিষেকের

    • পাঁচদিন আগে বিজেপির পরিবর্তন যাত্রায় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এসেছিলেন অমিত শাহ। রবিবার সেখানেই সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • এই সভা থেকে একাধিক তথ্য তুলে ধরে অমিত শাহকে নিশানা করেন অভিষেক।
    • অভিষেক বলেন, “এই জায়গায় ৫ দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছিলেন। ৩০ মিনিট বক্তব্য রাখেন। মাঠের যা পরিস্থিতি ছিল আর পরিবর্তন যাত্রাতে লোক হচ্ছে না। জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে কিংবা চায়ের দোকানে বেশি ভিড় হয়।”
    • মানুষ আমার সঙ্গে আছে, আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি: অভিষেক
  • 08 Mar 2026 12:06 PM (IST)

    Gas Price Hike: গ্য়াসের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়দানে মমতা

    • শনিবারই ধরনা মঞ্চ থেকে গর্জে উঠেছিলেন মমতা। এবার আন্তর্জাতিক নারী দিবসে ময়দানে মহিলারা। গ্যাস দাম বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে চলল প্রতিবাদ।
    • সুবোধ মল্লিক স্কোয়ারে তৃণমূলের প্রতিবাদ মিছিলের জমায়েতেও কালো শাড়ি, কালো পোশাক পরে এসেছেন মহিলারা। থালা-বাসন, খুন্তি বাজিয়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন।
    • নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য। ধরনা মঞ্চেও কালো শাড়ি পরে চলল প্রতিবাদ। প্রতীকী সিলিন্ডার হাতে প্রতিবাদ জানান মমতাও।

     

  • 08 Mar 2026 12:02 PM (IST)

    President Droupadi Murmu: রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ নিয়ে মুখ্যসচিকে চিঠি লিখে রিপোর্ট চাইল শাহের মন্ত্রক

    রবিবার বিকেল ৫টার মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র

    •  বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মান’ নিয়ে রাজনৈতিক চাপানউতোর গতকাল থেকেই শুরু হয়েছে।
    • এবার বিষয়টি নিয়ে আসরে নামল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
    • রাষ্ট্রপতির বাংলা সফরে শনিবার দিনভর কী কী ঘটেছে, প্রশাসন কী করেছে, তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।
    • এমনকী, চিঠির উত্তর দেওয়ার জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছে। এদিনই বিকেল ৫টার মধ্যে চিঠির উত্তর দিতে বলা হয়েছে মুখ্যসচিবকে।

    বিস্তারিত পড়ুন: রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ নিয়ে এবার আসরে শাহের মন্ত্রক, রিপোর্ট চাইল মুখ্যসচিবের কাছে, বেঁধে দিল সময়ও  

  • 08 Mar 2026 11:25 AM (IST)

    SSC Group D Exam: চিন্তায় গ্রুপ ডি পরীক্ষার্থীরা

  • 08 Mar 2026 10:36 AM (IST)

    ফের মুর্শিদাবাদের তাজা বোমা উদ্ধার

    • মুর্শিদাবাদের ফরাক্কার শিবনগর এলাকায় একটি চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ।  গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ।
    • রবিবার সকালে শিবনগর এলাকায় অভিযান চালিয়ে গ্ৰাম সংলগ্ন চাষের জমি থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়।
  • 08 Mar 2026 10:34 AM (IST)

    ভোটের আগেই গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা

    সামনেই ভোট। ফুটছে রাজনৈতিক মহল। ভোটের আগে রাজ্যজুড়ে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা। আর সেই পরীক্ষায় ভিন রাজ্য থেকেও পরীক্ষার্থীরা এসেছেন চাকরির আশায়। কিন্তু অনেকের গলাতেই আশঙ্কার সুর। বিহার থেকেও এসেছেন অনেক পরীক্ষার্থী। সংবাদমাধ্যমের কাছে বিহারের নিয়োগ দুর্নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন। 

Follow Us