AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train train cancellation: ‘রেলের আগে থেকে ভাবা দরকার ছিল’, গ্রুপ ডি-র পরীক্ষার দিন ট্রেন বাতিলে ক্ষোভ বাড়ছে পরীক্ষার্থীদের

Group D Exam: কেউ বেরিয়েছেন সকাল সাড়ে ছ’টায়, আবার কেউ বেরিয়েছেন সকাল ৭টায়। পরীক্ষা শুরু বারোটা থেকে। কিন্তু সঠিক সময় ট্রেন না চলায় অনেকেই বাধ্য হয়ে বেছে নিচ্ছেন বিকল্প পথ। তারপরেও সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে বেড়েছে চিন্তা। ট্রেন বাতিল থাকায় বিকল্প পথ হিসেবে অনেকেই সড়ক পথকেই বেছে নিয়েছেন।

Local Train train cancellation: ‘রেলের আগে থেকে ভাবা দরকার ছিল’, গ্রুপ ডি-র পরীক্ষার দিন ট্রেন বাতিলে ক্ষোভ বাড়ছে পরীক্ষার্থীদের
উদ্বেগ বাড়ছে চাকরিপ্রার্থীদের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 08, 2026 | 11:20 AM
Share

হাওড়া: হাওড়া ডিভিশনে মেটেনেন্সের কাজের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন। সময়সূচিও বদলেছে অনেক ট্রেনের। বর্ধমান, ব্যান্ডেল, ডানকুনি সেকশনেও ট্রেন বাতিল। এদিকে এদিনই আবার রাজ্যজুড়ে এসএসসি-র গ্রুপ ডি পরীক্ষা। স্বভাবতই সকালে বাড়ি থেকে বেরিয়ে বিপাকে প্রচুর পরীক্ষার্থী। পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮ লক্ষের কাছাকাছি। তারমধ্যে ভিন রাজ্যের পরীক্ষার্থী ৪ হাজারেরও বেশি। এদিকে হাওড়ার বিভিন্ন শাখায় একাধিক লোকাল বাতিল সকাল থেকেই উদ্বেগের বাতাবরণ। দুর্ভোগে এসএসসি পরীক্ষার্থীরা। 

কেউ বেরিয়েছেন সকাল সাড়ে ছ’টায়, আবার কেউ বেরিয়েছেন সকাল ৭টায়। পরীক্ষা শুরু বারোটা থেকে। কিন্তু সঠিক সময় ট্রেন না চলায় অনেকেই বাধ্য হয়ে বেছে নিচ্ছেন বিকল্প পথ। তারপরেও সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে বেড়েছে চিন্তা। ট্রেন বাতিল থাকায় বিকল্প পথ হিসেবে অনেকেই সড়ক পথকেই বেছে নিয়েছেন। 

রীতিমতো চিন্তার সঙ্গেই এক পরীক্ষার্থী বললেন, “যাঁরা দূর থেকে আসছেন তাঁরা অনেকটাই সমস্য়ায় পড়বেন। আমি নিজে হাওড়া দিয়েছে। আসতে গিয়েই দেখি অনেক ট্রেন বাতিল রয়েছে। একটা ট্রেনের উপর নির্ভর করে এলে চলতো না। তাই অনেক আগে থেকেই বাড়ি থেকে বেরোতে হয়েছে।”

অন্য আর এক পরীক্ষার্থী বলছেন, “অনেকের মুখেই শুনলাম অনেক ট্রেন বাতিল রয়েছে। অনেকেই সমস্যায় পড়েছেন। রেলের অবশ্যই পরীক্ষার কথা মাথায় রেখে ট্রেন বাতিলের বিষয়ে আগে থেকে ভাবনা-চিন্তা করা দরকার ছিল। কারণ পরীক্ষাটা তো অনেক আগে থেকেই ঠিক ছিল।” আর একজন বললেন, “অনেক ট্রেন চলছে। কিন্তু তাও আধ ঘণ্টারও বেশি দেরিতে চলছে।”