HC On Abhishek Banerjee: ‘শুধু উপযুক্ত জায়গায় যান!’, মিডিয়া ট্রায়াল রুখতে অভিষেককে বড় পরামর্শ বিচারপতি রাওয়ের

HC On Abhishek Banerjee: অভিষেকের আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন,  "আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আমার অধিকার রয়েছে, আমার ব্যক্তিগত তথ্য যাতে বাইরে না আসে। তদন্তের অগ্রগতি বা তল্লাশি যা কিছু মিডিয়ার সামনে আসা অবাঞ্ছনীয় ।"

HC On Abhishek Banerjee: শুধু উপযুক্ত জায়গায় যান!, মিডিয়া ট্রায়াল রুখতে অভিষেককে বড় পরামর্শ বিচারপতি রাওয়ের
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 08, 2026 | 5:06 PM

কলকাতা: তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে এখনই হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। উপযুক্ত বেঞ্চে মেনশন করতে বলল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। ব্যক্তিগত তথ্য যেন বাইরে না আসে, মিডিয়ার ভূমিকা নিয়ন্ত্রণ করার আর্জিতে কলকাতা হাইকোর্টে মামলা  করেন অভিষেক। সেই মামলায় এদিন হস্তক্ষেপ করেনি আদালত।

অভিষেকের আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন,  “আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আমার অধিকার রয়েছে, আমার ব্যক্তিগত তথ্য যাতে বাইরে না আসে। তদন্তের অগ্রগতি বা তল্লাশি যা কিছু মিডিয়ার সামনে আসা অবাঞ্ছনীয় ।” তাঁর অভিযোগ, ” তদন্তকারী সংস্থা ও কিছু প্রাইভেট মিডিয়া এগুলো প্রকাশ্যে আনছে। যা সার্বিক তদন্ত প্রক্রিয়াকে ব্যহত করতে পারে। আমার রেপুটেশন আছে। তদন্তকারীরা কী জিজ্ঞাসা করছে তাও সামনে আসছে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছিল যে, তদন্তকারী সংস্থার একাংশ থেকে গোপন নথিপত্র এবং জিজ্ঞাসাবাদের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া হচ্ছে। এর ফলে তাঁর মক্কেলের বিরুদ্ধে একপেশে প্রচার ও ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত অধিকার ও সামাজিক সম্মান নষ্ট করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তকেও ব্যাহত করছে।

বিচারপতি কৃষ্ণা রাও বলেন, “এই আদালতের এক্তিয়ার নেই। পুলিশের বিষয় হলে এই আদালত শুনতে পারবে না। আমি মামলা খারিজ করছি না। শুধু উপযুক্ত বেঞ্চে গিয়ে মেনশন করুন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us