AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘র‍্যালি কি বন্ধ করা যায়?’, হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

Calcutta High Court: ডিভিশন বেঞ্চে সরকারি কর্মীদের আইনজীবীরা আসেননি এদিন। ইমেল মারফত তাঁদের কপি দিতে নির্দেশ দেয় কোর্ট। তাঁদের বক্তব্য শুনতে চায় আদালত। রাজ্যের তরফে বলা হয়, মিছিলে তারা কোনও বাধা দিচ্ছে না। মিছিল অন্য রুটে করার আবেদন করছে মাত্র।

Calcutta High Court: 'র‍্যালি কি বন্ধ করা যায়?', হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য
কলকাতা হাইকোর্ট।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 6:43 PM
Share

কলকাতা: সরকারি কর্মচারীরা নবান্ন অবধি মিছিল করতে চেয়ে আদালতে গিয়েছিলেন আগেই। বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ সেই মিছিলে অনুমতিও দেয়। বুধবার সেই অনুমতি মিলতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। বৃহস্পতিবার এই মিছিল। তবে র‍্যালি নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত নেয়নি ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি হবে।

ডিভিশন বেঞ্চে সরকারি কর্মীদের আইনজীবীরা আসেননি এদিন। ইমেল মারফত তাঁদের কপি দিতে নির্দেশ দেয় কোর্ট। তাঁদের বক্তব্য শুনতে চায় আদালত। রাজ্যের তরফে বলা হয়, মিছিলে তারা কোনও বাধা দিচ্ছে না। মিছিল অন্য রুটে করার আবেদন করছে মাত্র।

এজি কিশোর দত্ত এদিন বলেন, ১৫০০ মানুষ একটি লেনের মধ্যে যাওয়া মানে তো সমস্যা হবে। ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, ওই জায়গায় ১৪৪ ধারা কবে কার্যকর হয়? রাজ্য জানায়, সবসময়ই থাকে। হাই সিকিউরিটি জ়োন।

বিচারপতি বলেন, শর্ত আরোপ করা যায়। কিন্তু র‍্যালি কি বন্ধ করা যায়? এর আগে সভা হয়েছিল। আদালতের অনুমতিতে হয়। ফুটপাথ আছে কি না তাও জানতে চান বিচারপতি। রাজ্য জানায়, এর আগে কোনও জমায়েত হয়নি। বিচারপতি ট্য়ান্ডন বলেন, ওনারা স্লোগান দেবেন না। যেটা মনে হচ্ছে এটা শান্তিপূর্ণ র‍্যালি। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Follow Us