AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Puja: ২২ জানুয়ারি কালীঘাটে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি হাইকোর্টের

Calcutta High Court: কালীঘাট ৬৬ পল্লির কাছে নেপাল ভট্টাচার্য লেনে আগামী ২২ জানুয়ারি রাম পুজো করতে চেয়েছিল উদ্যোক্তারা। সেদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের লাইভ কভারেজও দেখানোর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। কিন্তু ওই জায়গায় পুজোয় আপত্তি জানিয়েছিল রাজ্য। রাজ্যের যুক্তি ছিল, ওই জায়গায় রাস্তা আটকে পুজো হলে সমস্যা হতে পারে।

Ram Puja: ২২ জানুয়ারি কালীঘাটে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 17, 2024 | 7:04 PM
Share

কলকাতা: ২২ জানুয়ারি কালীঘাটে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি দিল আদালত। কালীঘাট ৬৬ পল্লির কাছে নেপাল ভট্টাচার্য লেনে আগামী ২২ জানুয়ারি রাম পুজো করতে চেয়েছিল উদ্যোক্তারা। সেদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের লাইভ কভারেজও দেখানোর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। কিন্তু ওই জায়গায় পুজোয় আপত্তি জানিয়েছিল রাজ্য। রাজ্যের যুক্তি ছিল, ওই জায়গায় রাস্তা আটকে পুজো হলে সমস্যা হতে পারে। এই সমস্যা নিয়ে আদালতে ছুটেছিল পুজোর আয়োজক ও উদ্যোক্তারা। শেষে আদালতের হস্তক্ষেপে কালীঘাটে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি পেল উদ্যোক্তারা। কালীঘাটে দেশপ্রাণ শাসমল পার্কে পুজো করায় সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

রাজ্যের তরফে আপত্তি জানানোর পর বিকল্প জায়গা হিসেবে কালীঘাট দেশপ্রাণ শাসমল পার্কের কথা বলা হয়েছিল রাজ্যের তরফে। কিন্তু রাজ্যের তরফে জানানো হয়েছিল বিকেল চারটের মধ্যে শেষ করতে হবে অনুষ্ঠান। কিন্তু বিকেল চারটের মধ্যে অনুষ্ঠান শেষ করার জন্য রাজ্যের শর্তে আপত্তি জানায় পুজোর উদ্যোক্তারা। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ আরও দু’ঘণ্টা বাড়িয়ে সন্ধে ৬ টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। বিচারপতি জানিয়ে দিয়েছেন, সন্ধে ৬ টা পর্যন্ত ওই পার্কের একাংশে এই অনুষ্ঠানের আয়োজন করা যাবে।

উল্লেখ্য, এর আগে দুর্গাপুজোর আয়োজন করা নিয়ে কলকাতা হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। কালীপুজো করতে চেয়েও মামলা হয়েছিল আদালতে। এমনকী বড়দিনের কেক বিতরণ অনুষ্ঠান নিয়েও আদালতে মামলা হয়েছিল অতীতে। আর এবার রাম পুজো নিয়েও মামলা আদালতে।

Follow Us
স্বাস্থ্য সাথীকে ঘিরে এত বড় চক্র! কী চলছিল মালদহে
স্বাস্থ্য সাথীকে ঘিরে এত বড় চক্র! কী চলছিল মালদহে
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত