AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik: মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, আজ সন্ধ্যায় খুলে দেওয়া হবে পোর্টাল

Calcutta High Court: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্য়মিক পরীক্ষার শুরু। আর মাত্র কয়েকদিন বাকি থাতা সত্ত্বেও অনেকে এখনও অ্যাডমিট কার্ড পাননি বলে অভিযোগ। এই ইস্যুতে একাধিক মামলা হয় হাইকোর্টে। বৃহস্পতিবার ছিল শুনানি।

Madhyamik: মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, আজ সন্ধ্যায় খুলে দেওয়া হবে পোর্টাল
কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran Bhattacharya/ INDIAPICTURE/UIG via Getty Images
| Edited By: | Updated on: Feb 06, 2025 | 4:46 PM
Share

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট না মেলায় মধ্যশিক্ষা পর্ষদের দিকেই উঠেছে অভিযোগের আঙুল। রাজ্যের বিভিন্ন স্কুল মিলিয়ে অন্তত ৫০ জন অ্যাডমিট কার্ড পাননি। এদিকে, মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১০ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার আগেই যাতে অ্যাডমিট পাওয়া যায়, সেই দাবি জানানো হয়েছিল আদালতে। সেই মামলায় পোর্টাল খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টে অ্যাডমিট সংক্রান্ত একাধিক মামলা হয়েছে গত কয়েকদিনে। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। এখনও পর্যন্ত যে সব মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি, তাদের জন্য অবিলম্বে অ্যাডমিটের ব্যবস্থা করার নির্দেশ বিচারপতি বসুর। হাইকোর্টের আরও নির্দেশ, এছাড়া আগামী ৯ তারিখের মধ্যে পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে হবে অ্যাডমিট কার্ড, আর সমস্ত খরচ বহন করবে স্কুল।

বোর্ডের আইনজীবী কোয়েলি ভট্টাচার্য জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ আপলোড হওয়ার পর তারা বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টা জানাবে। যাদের অ্যাডমিট কার্ডে ভুল রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বোর্ডের অফিসে নিয়ে গিয়ে ঠিক করাতে পারবেন।

হুগলির বেলমুড়ি স্কুলের এক মামলাকারীর অভিযোগ, তাঁর মেয়ের নামে অ্যাডমিট কার্ড ইস্যু না করে বোর্ড একই নামের অন্য এক পরীক্ষার্থীর নামে অ্যাডমিট কার্ড দিয়েছে। যার নামে অ্য়াডমিট এসেছে, সে টেস্ট পরীক্ষায় পাশ করতে পারেনি। এরকমই একাধিক মামলা হয়েছিল আদালতে। একাধিক স্কুলের অভিযোগ, স্কুলের প্রায় ২০০-২৫০ ছাত্র-ছাত্রীর নাম নথিভুক্ত করার জন্য একজন মাত্র কর্মী রয়েছেন, তাই কোথাও ভুল হয়ে থাকতেই পারে।

এছাড়া অভিযোগ উঠেছে, অনেক স্কুলের ভুলে অ্যাডমিট পায়নি পড়ুয়ারা। সেই সব স্কুলগুলিকে ১০,০০০ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু।

Follow Us