
কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার তলব করা হয়েছিল বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে (Sujit Basu)। তবে সেই মামলায় আপাতত স্বস্তি তাঁর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর ইডি হাজিরা নিয়ে হাইকোর্ট সাময়িক স্বস্তি দিয়েছেন তাঁকে। তবে হাজিরা দিতেই হবে সুজিতকে।
দু’বছর আগে চার্জসিট জমা দিয়েছে সিবিআই। সেখানে সুজিত বসুর নাম নেই। অথচ সেই মামলায় ভোটের মুখে ২ এপ্রিল থেকে ইডি বারেবারে সমন দিয়ে তলব করেছে। এর মধ্যে তিনি সমন পেয়ে ছেলেকে পাঠিয়েছিলেন। কিন্তু ইডি তাঁর হাজিরা গ্রাহ্য করেনি।
এরপর আবার আগামিকাল শুক্রবার (২৪ এপ্রিল) তাঁকে তলব করেছে ইডি। ভোট মেটার পরে তাঁকে তলবের নির্দেশ দেওয়া হোক। কারণ তিনি প্রার্থী। সেই আবেদন করে দ্বারস্থ হয়েছিলেন তিনি হাইকোর্টে। ইডির দাবি,অভিযুক্তের এই মামলা গ্রহণযোগ্য নয়। তাঁকে একাধিকবার তলব করলেও তিনি সহযোগিতা করছেন না।
এরপর আজ বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, ১ মে সাড়ে ১০ টায় তাঁকে হাজির হতে হবে ইডি অফিসে। তবে তিনি ছেলেকে নিজের জায়গায় পাঠাতে পারবেন না। আদালতের বক্তব্য, একের পর এক সমন পেয়ে তিনি না গেলেও, তাঁর জবাব দিয়েছেন। তাই তাঁকে এই সময় দেওয়া হচ্ছে ভোটে প্রার্থী হওয়ায়।
ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন