AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aparupa Poddar house: শাকিরকে আগেই তুলেছে NIA, এবার অপরূপার স্বামীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর কার্তুজ

মঙ্গলবার সকালে আচমকা এলাকায় পৌঁছে যায় এনআইএ। আধিকারিকদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ান। রিষড়ার বাড়িটি চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয়। কেন এই গ্রেফতারি? ২০২৩ সালে রামনবমীর মিছিল বেরোয়। সেই মামলায় অশান্তির অভিযোগ ওঠে।

Aparupa Poddar house: শাকিরকে আগেই তুলেছে NIA, এবার অপরূপার স্বামীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর কার্তুজ
শাকির আলিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 8:37 PM
Share

আরামবাগ: ২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রায় অশান্তির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে NIA-র হাতে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এসেছেন গোয়েন্দা আধিকারিকরা। এরই মধ্যে জানা যাচ্ছে, অপরূপা ও শাকিরের ঘর থেকে উদ্ধার হয়েছে কার্তুজ। প্রায় কুড়ি রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়ি থেকে।

এ দিন, সাত-সকালেই রিষড়াতে শাকির ও অপরূপার বাড়িতে আসেন তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘক্ষণ তল্লাশি চলে। এবার এই বাড়ি থেকেই ২০ রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। এনআইএ সূত্রে খবর, এই কার্তুজের নির্দিষ্ট কোনও ধরন নেই। মানে সেগুলি একটি আগ্নেয়াস্ত্রে ব্যবহার হয় এমনটা নয়। বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রে ব্য়বহার হয় এই কার্তুজগুলি। এখন প্রশ্ন এত সংখ্যক কার্তুজ কীভাবে এল, কী উদ্দেশ্য ছিল এগুলি বাড়িতে রাখার? এমনকী ব্যবহার করার সেই আগ্নেয়াস্ত্র বা কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন।

মঙ্গলবার সকালে আচমকা এলাকায় পৌঁছে যায় এনআইএ। আধিকারিকদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ান। রিষড়ার বাড়িটি চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয়। কেন এই গ্রেফতারি? ২০২৩ সালে রামনবমীর মিছিল বেরোয়। সেই মামলায় অশান্তির অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে মোট ৬টি মামলা হয়। এর মধ্যে দুটি মামলা হয় রিষড়ায়। আগেই এই মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে যে তথ্য় তদন্তকারীদের হাতে আসে, তার ভিত্তিতেই শাকির আলিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো