
কলকাতা: বাংলায় ভোট করতে প্রয়োজন প্রায় আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এমনটাই মনে করছে CEO দফতর। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় ইতিমধ্যেই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। কিন্তু বাংলায় দু’দফায় ভোট করতে প্রায় আড়াই হাজার কোম্পানি বাহিনী । বাংলা ছাড়াও আর চার রাজ্যে নির্বাচন রয়েছে। প্রথমে ভোট রয়েছে অসমে। অসমে ভোটের পর কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠানো হবে। দফায় দফায় তারা বাংলায় আসবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। গণনার সময়ে আরও বাহিনী বাংলায় পাঠাতে পারে কমিশন।
সাধারণত আধা-সামরিক বাহিনীর ক্ষেত্রে এক-এক কোম্পানিতে মোট ১৩০-১৩৫ জন জওয়ান থাকেন।
তাঁদের মধ্যে সাধারণত ৮০-১০০ জন জওয়ানকে সক্রিয়ভাবে নির্বাচনের কাজে লাগানো হয়। বাকিরা প্রশাসনিক কাজে যুক্ত থাকেন।
১টি কোম্পানি আবার কয়েকটি ভাগে বিভক্ত থাকে:
সেকশন: ১০-১২ জন জওয়ান নিয়ে একটি সেকশন তৈরি হয়।
প্লাটুন : ৩টি সেকশন নিয়ে একটি প্লাটুন তৈরি হয় (প্রায় ৩০-৩৫ জন)।
প্রথম দফায় ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাংলায় এসে যায় কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলা ও কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করছেন।