AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipore Court: আদালত চত্বর থেকে ‘মারতে মারতে’ মক্কেলকে তুলে নিয়ে গেল পুলিশ, কাঁদতে কাঁদতে ছুটে এলেন আইনজীবী

Alipore Court: ঘটনায় অসন্তুষ্ট আইনজীবীরা ইতিমধ্যেই আদালতের সিজেএম ও এসিজেএম-এর নজরে এনেছেন বিষয়টি। আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সহসম্পাদক সুব্রত সর্দার জানাচ্ছেন, 'এই ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা নিন্দা প্রকাশ করছি। তাই আপাতত আমরা কর্মবিরতিতে আছি।'

Alipore Court: আদালত চত্বর থেকে 'মারতে মারতে' মক্কেলকে তুলে নিয়ে গেল পুলিশ, কাঁদতে কাঁদতে ছুটে এলেন আইনজীবী
আলিপুর আদালত চত্বরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 11:57 PM
Share

কলকাতা: বাঁশদ্রোণী থানার এক প্রতারণার মামলায় আত্মসমর্পণ করতে আলিপুর আদালতে এসেছিলেন এক ব্যক্তি। কিন্তু তদন্তকারী অফিসার কেস ডায়েরি জমা দিতে না পারায় আলিপুর আদালতের এসিজেএম-এর এজলাস থেকে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী দিনে শুনানি হবে। তখনকার মতো ওই ব্যক্তি ও তাঁর আইনীজীবী এজলাস থেকে বেরিয়ে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার তাঁর আইনজীবী কাঁদতে কাঁদতে ছুটে আসেন এসিজেএম-এর এজলাসে। বার অ্যাসোসিয়েশনের সহসম্পাদক জানিয়েছেন, ওই ব্যক্তির আইনজীবী এজলাসে ঢুকে বলেন, আদালত চত্বর থেকে পুলিশ তাঁর মক্কেলকে মারতে মারতে আটক করে নিয়ে গিয়েছেন। আর এই নিয়েই তীব্র অসন্তোষ আদালতের আইনজীবী মহলে। ঘটনার প্রতিবাদে বার অ্যাসোসিয়েশনের তরফে এদিন সন্ধেয় কর্মবিরতি চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনজীবীরা এই ভাবে ওই ব্যক্তিকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানাচ্ছেন। এমনকী যাঁরা ওই ব্যক্তিতে আদালত চত্বর থেকে তুলে নিয়ে গিয়েছেন, তাঁরা পুলিশ কি না, সেই বিষয়েও সংশয় রয়েছে আইনজীবীদের মনে। তাঁদের বক্তব্য, আদালত চত্বর থেকে যেন কাউকে গ্রেফতার না করা হয়, এই মর্মে অতীতে হাইকোর্টের মৌখিক নির্দেশ রয়েছে। যদি গ্রেফতার করতে হয়, তাহলে সিজেএম-এর থেকে আগাম অনুমতি নিতে হবে। ঘটনায় অসন্তুষ্ট আইনজীবীরা ইতিমধ্যেই আদালতের সিজেএম ও এসিজেএম-এর নজরে এনেছেন বিষয়টি। আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সহসম্পাদক সুব্রত সর্দার জানাচ্ছেন, ‘এই ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা নিন্দা প্রকাশ করছি। তাই আপাতত আমরা কর্মবিরতিতে আছি।’

তবে সিজেএম ও এসিজেএম উভয়েই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বলে জানাচ্ছেন আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। বাঁশদ্রোণী থানার ওসিকে ইতিমধ্যেই বিচারক ডেকে পাঠিয়েছেন আদালতে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা