
কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলাকে রাজনীতি মুক্ত করতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। টোটো-অটো-হকারের থেকে তোলা তুললে কড়া পদক্ষেপ। বাংলায় এবার আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সাফ কথা মুখ্যমন্ত্রীর।
ভারত-বাংলাদেশের (India-Bangladesh) সম্পর্কে কি কালো মেঘ ঘনাচ্ছে? হাসিনার (Seikh Hasina) পতনের পর মহম্মদ ইউনূস (Mohammad Yunus) সরকারের আমলে ভারত-বাংলাদেশ সম্পর্ক ধাক্কা খেয়েছে। তবে, তারেক রহমানের সরকার গঠনের পর থেকে দুই দেশের সম্পর্ককে মসৃণ করার চেষ্টা চলছে। দুই দেশের সম্পর্কে কিছুটা হলেও উষ্ণতার বরফ গলেছে। অভ্যন্তরীন জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়া দিল্লি। কিন্তু, একটি ইস্যু আবারও ভারত-বাংলাদেশের সম্পর্কে (India-Bangladesh Relation) ফাটল ধরাতে পারে। গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে যদি জটিলতা না কাটে তাহলে তাহলে দুই দেশের মধ্য়ে সম্পর্ক তলানিতে পৌঁছতে পারে। সম্প্রতি, এক বক্তব্য এমনই ইঙ্গিত দিয়েছেন বিএনপি (BNP) নেতা ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শহিদুল হকের।
তাঁর দাবি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হারাতে তৃণমূলের (TMC) বাজেট ছিল ১০০ কোটি টাকা, নন্দীগ্রামে প্রতিটা পরিবারেরকে খামের মধ্যে করে টাকা দেওয়া হয়েছে,বাংলাদেশ পাকিস্তান সহ বিদেশ থেকে এই টাকা এসেছে।
বিস্তারিত পড়ুন: Suvendu And Abhishek: শুভেন্দুকে হারাতে ১০০ কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল? ফাঁস করলেন শহিদুল
বেআইনি নির্মাণ থাকলেই চলবে বুলডোজার। স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)।
ইতিমধ্যেই কলকাতার তোপসিয়া, তিলজলায় বুলডোজার চলেছে, আর এবার বুল ডোজার নিয়ে বাঁকুড়ার ওন্দায় অভিনন্দন যাত্রা করলেন ওন্দা বিধানসভার নব নির্বাচিত বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।
অভিনন্দন যাত্রার মাঝেই ওন্দার বিধায়কের দাবি, উত্তরপ্রদেশ ও আসাম মডেলেই চলবে এই রাজ্য।
বিস্তারিত পড়ুন: Bankura BJP Celebration: বুলডোজার নিয়ে এসে তার উপর চড়ে সেলিব্রেট করল BJP
চিংড়িঘাটার পর ফের আরও এক মেট্রো স্টেশনের কাজ শুরু। এক বছর পর কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে ফেলার কাজ শুরু হচ্ছে।
যার প্রাথমিক প্রস্তুতি রবিবার থেকেই নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে পরিত্যক্ত হয়ে থাকা কবি সুভাষ মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ভাঙার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।
বিস্তারিত পড়ুন: শুধু চিংড়িহাটা নয়, কাজ শুরু হল আরও এক মেট্রো স্টেশনের
বিস্তারিত পড়ুন: No Parking in Kolkata: নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই খসবে ৫০০ টাকা, চালু নতুন নিয়ম
পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল তুলে প্রথা ফিরিয়েছে কেন্দ্রীয় সরকার (central goverment)।
তবে, বাংলায় তা চালু করেনি পূর্বতন সরকার। কিন্তু রাজ্যে পালাবদল হতেই শিক্ষাক্ষেত্রেও আসতে চলেছে বড় বদল।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ফেল চালু হতে পারে পাশ-ফেল ব্যবস্থা। অন্তত, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ (Sankar Ghosh) সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন।
বিস্তারিত পড়ুন: Sankar on Education System: ফের রাজ্যে ফিরছে পাশ ফেল? শঙ্কর ঘোষ জানালেন সবটা
মন্ত্রী হওয়ার পর হুটার খুলে দিলেন অশোক কীর্তনীয়া। সাধারণ মানুষের মতো চলাচল করবেন বলেই তার নিজের গাড়ি থেকে হুটার খুলে দিয়েছেন বলে জানাচ্ছেন তিনি। বারাসাতে জেলাশাসকের দফতরে বৈঠক করতে এসে মন্ত্রী জানান একাধিক উন্নয়ন প্রকল্প নেবে রাজ্য সরকার। কিন্তু লাল লাইট জ্বালিয়ে মানুষকে অস্বস্তিতে ফেলে বেরিয়ে যাওয়াটা তাদের অবহেলা করা বলে মনে হয়। সেই কারণেই সাধারণ মানুষের মতো হুটার খুলে চলাচল করবেন।
সরকার বদলাতেই একের পর এক কড়া পদক্ষেপ। নো পার্কিংয়ে গাড়ি নিয়ে কড়া অবস্থান কলকাতা ট্রাফিক পুলিশের। নো পার্কিংয়ে গাড়ি রাখলে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এবার থেকে চালকদের।