Mamata Banerjee: কপালে সেলাই মমতার, এসএসকেএমে চলছে চিকিৎসা
Mamata Banerjee: বেশ কিছুদিন ধরেই পায়ের সমস্যায় ভুগছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি নিজেও সে কথা প্রকাশ্যে বলেছেন বহুবার। তবে একইসঙ্গে তাঁর ময়দানে নেমে লড়াইও সকলে জানেন। গত কয়েকদিনে একের পর এক জেলা সফর করেছেন তিনি। বরাবরই লড়াকু নেত্রী মমতা। তাঁর মনের জোর সকলের জানা। দলনেত্রীর আহত হওয়ার খবর পেয়ে একে একে দলের নেতারা হাসপাতালে আসতে শুরু করেছেন।

কলকাতা: এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এআইটিসি (AITC) অফিশিয়াল পেজ থেকে তিনটি ছবি শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে রক্ত। সূত্রের খবর, বাড়িতে পড়ে যান তিনি। একে একে পরিবারের লোকজন হাসপাতালে আসতে শুরু করেছেন। ভিতরে রয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আসছেন দলীয় নেতারা। এসেছেন মুখ্যসচিব, কলকাতার নগরপাল। এদিন নবান্নে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে যান একডালিয়ায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করেন। সূত্রের খবর, এরপর বাড়িতে চলে যান মমতা। এখন উডবার্নের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে সেলাই করা হচ্ছে মমতার।
এক সূত্র মারফত জানা যাচ্ছে, বাড়িতে হাঁটার সময় কোনওভাবে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। তা থেকেই এই গভীর চোট। রক্তাক্ত হন। যে ছবি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল পেজে শেয়ার করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে পোস্টে।
Our chairperson @MamataOfficial sustained a major injury. Please keep her in your prayers 🙏🏻 pic.twitter.com/gqLqWm1HwE
— All India Trinamool Congress (@AITCofficial) March 14, 2024
বেশ কিছুদিন ধরেই পায়ের সমস্যায় ভুগছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি নিজেও সে কথা প্রকাশ্যে বলেছেন বহুবার। তবে একইসঙ্গে তাঁর ময়দানে নেমে লড়াইও সকলে জানেন। গত কয়েকদিনে একের পর এক জেলা সফর করেছেন তিনি। বরাবরই লড়াকু নেত্রী মমতা। তাঁর মনের জোর সকলের জানা। দলনেত্রীর আহত হওয়ার খবর পেয়ে একে একে দলের নেতারা হাসপাতালে আসতে শুরু করেছেন।
