Chorbagan Sarbojanin Pandal Stampede: চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় লালবাজারে তরফে দেওয়া হল হেল্পলাইন নম্বর

Chorbagan Sarbojanin Pandal Stampede Lalbazar Helpline Number: পদপিষ্ট হয়েছেন একাধিক। তাঁদের মধ্যে  ২০ জনের মৃত্যু। তাঁদের মধ্যে একজনের পরিচয় সামনে এসেছে,  মৃতের নাম শ্রীপর্ণা পোদ্দার। বয়স ২৭। ১৫ জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। একাধিকজনের অবস্থা আশঙ্কাজনক।  পুজো উদ্যোক্তা ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Chorbagan Sarbojanin Pandal Stampede: চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় লালবাজারে তরফে দেওয়া হল হেল্পলাইন নম্বর
চোরবাগানে হেল্পলাইন নম্বরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 17, 2026 | 10:20 PM

কলকাতা: চোরবাগান সর্বজনীনে ভয়ঙ্কর দুর্ঘটনা। পদপিষ্ট হয়েছেন একাধিক। তাঁদের মধ্যে  ২০ জনের মৃত্যু। তাঁদের মধ্যে একজনের পরিচয় সামনে এসেছে,  মৃতের নাম শ্রীপর্ণা পোদ্দার। বয়স ২৭। ১৫ জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক।  পুজো উদ্যোক্তা ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

পরিস্থিতির জেরে তৎপর হয়েছে প্রশাসন। এই ঘটনায় নিখোঁজ বা আহতদের পরিবারের সুবিধার্থে লালবাজার কন্ট্রোল রুমের পক্ষ থেকে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

যে কোনও ধরনের তথ্য বা সহায়তার জন্য নিচের নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে:

  • ১) ১৮০০-৩৪৫-৫৬৭৮ (Toll-Free)

  • ২) ০৩৩-২২১৪-১৩১০

চোরবাগান (সারদা পার্ক) মণ্ডপের ঘটনা সংক্রান্ত খবরাখবর বা সাহায্যের প্রয়োজনে এই নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us