AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chorbagan Disaster: চোরবাগানের মৃত্যুমিছিলে এখনও পর্যন্ত চিহ্নিত পাঁচ মহিলা-সহ ৬, তালিকায় কেউ জেলার, তো কেউ আবার চোরবাগানেরই বাসিন্দা

Chorbagan Disaster Death: হাসপাতাল সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন চাকদহের বাসিন্দা আরতি সরকার বিশ্বাস, বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দার, নিউ ব্যারাকপুরের প্রিয়া সমাদ্দার, কুমোরটুলির মিঠু পাল, নিউটাউনের তানিয়া বিশ্বাস। সঙ্গে চোরবাগানের শুভম শোনকারেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Chorbagan Disaster: চোরবাগানের মৃত্যুমিছিলে এখনও পর্যন্ত চিহ্নিত পাঁচ মহিলা-সহ ৬, তালিকায় কেউ জেলার, তো কেউ আবার চোরবাগানেরই বাসিন্দা
চোরবাগানের ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2026 | 12:00 AM
Share

কলকাতা: চোরবাগান সর্বজনীনে বিপর্যয়ের ঘটনায় ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। টিভি৯ বাংলাকে জানিয়েছেন, তাঁদের মধ্যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, সেই ছয়জনের মধ্যে রয়েছেন পাঁচজনই মহিলা।কেউ কলকাতার বাসিন্দা, কারও বাড়ি শহরতলিতে।

হাসপাতাল সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন চাকদহের বাসিন্দা আরতি সরকার বিশ্বাস, বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দার, নিউ ব্যারাকপুরের প্রিয়া সমাদ্দার, কুমোরটুলির মিঠু পাল, নিউটাউনের তানিয়া বিশ্বাস। সঙ্গে চোরবাগানের শুভম শোনকারেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

TV9 বাংলার ম্যানেজিং ডিরেক্টর অমৃতাংশু ভট্টাচার্যকে শনিবার মুখ্যমন্ত্রী বলেন, “দায়িত্বপ্রাপ্ত এসিপি-র কাছ থেকে খবর পেয়েছি। মাইকে ঘোষণা করে দেওয়ার ফলেই হুড়োহুড়ি পড়ে যায়। আমি ৮টা ২০ মিনিটে খবর পেয়েছি।” সে সময় পর্যন্ত হতাহতের তথ্যও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানান, তখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে ছ’জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁদের  পরিবারকে ইতিমধ্যে খবর পাঠিয়েছে প্রশাসন।

রবিবার দুর্গাপুজো উপলক্ষ্যে কলকাতায় বেশ কিছু কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। উদ্ভূত পরিস্থিতিতে সেই সব পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন শাহ নিজেই। চোরাবাগানের বিপর্যয় নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে তাঁর। শাহ এক্স হ্যান্ডলে জানিয়েছেন, চোরবাগানের ঘটনায় আহতদের দেখতে রবিবার হাসপাতালে যাবেন তিনি।

মুখ্যমন্ত্রীও TV9 বাংলাকে জানিয়েছেন, রবিবার পুজো উপলক্ষে সরকারের সমস্ত আনন্দানুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। ঘটনার যথাযথ তদন্তেরও আশ্বাস দিয়েছেন তিনি। জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খুঁজতে ফ্যাক্ট ফাইন্ডিং গঠন করা হবে।

চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর দফতর থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “কলকাতায় পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর মর্মান্তিক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সাহায্য করছে স্থানীয় প্রশাসন।”  ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে পিএমও-র তরফে।

Follow Us