AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lake town: এবার লেকটাউন, বাড়িতে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Student allegedly physically assaulted: ধৃতকে এদিন আদালতে তুলে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। তবে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা।

Lake town: এবার লেকটাউন, বাড়িতে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 12, 2026 | 11:09 PM
Share

কলকাতা: বারুইপুরকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে শোরগোল। নারী নির্যাতন রুখতে কড়া বার্তা দিয়েছে নতুন সরকার। এরই মধ্যে কলকাতার লেকটাউনে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। নিজের বাড়িতে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পড়ানোর অছিলায় দিন চারেক আগে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকেছিলেন গৃহশিক্ষক। সেখানে ছাত্রীকে মাদক মেশানো পানীয় খেতে দেন। সেই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যে কিশোরী অচেতন হয়ে পড়েন। অভিযোগ, সেইসময় তাঁকে ধর্ষণ করেন গৃহশিক্ষক।

জ্ঞান ফেরার পর কিছুটা অসুস্থ বোধ করেন ওই ছাত্রী। গৃহশিক্ষকের বাড়ি থেকে একাই নিজের বাড়িতে ফেরেন। ওই কিশোরীর বাড়ি লেকটাউন থানা এলাকায়। কিশোরীর পরিবারের তরফে ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হয়। এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নে নীরব থাকেন অভিযুক্ত। কোনও প্রশ্নেরই জবাব দেননি। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে অনেকদিন ধরেই পড়াচ্ছিলেন অভিযুক্ত গৃহশিক্ষক।

ধৃতকে এদিন আদালতে তুলে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। তবে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা। ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিয়ে প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য বলেন, “একজন গৃহশিক্ষক মাদক মিশিয়ে ছাত্রীকে ধর্ষণ করছেন, এটা গুরুতর অপরাধ। নতুন সরকার বলেছে, অভিযুক্তদের কাস্টডি ট্রায়াল হবে। এদের কাস্টডি ট্রায়াল করে জেলে রাখা দরকার।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা