AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee On Ghatal Master Plan: বিধানসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় কথা বললেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee On Ghatal Master Plan: বস্তুত, ঘাটাল প্ল্যান বাস্তবায়ন কবে হবে? এ প্রশ্ন নতুন নয়। চলতি বছরের লোকসভা ভোটের পূর্বে সাংসদ দীপক অধিকারীকে এই প্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই ১৫০০ কোটি টাকার ওই প্রকল্পের কাজ রাজ্য শুরু করে দেবে রাজ্য সরকার।

CM Mamata Banerjee On Ghatal Master Plan: বিধানসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় কথা বললেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 29, 2024 | 5:32 PM
Share

কলকাতা: বিধানসভা অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তৈরির প্রতিশ্রুতিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গ তোলেন উত্তরবঙ্গে উন্নয়নেরও। খতিয়ান তুলে ধরেন কত টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের।

বস্তুত, ঘাটাল প্ল্যান বাস্তবায়ন কবে হবে? এ প্রশ্ন নতুন নয়। চলতি বছরের লোকসভা ভোটের পূর্বে সাংসদ দীপক অধিকারীকে এই প্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই ১৫০০ কোটি টাকার ওই প্রকল্পের কাজ রাজ্য শুরু করে দেবে রাজ্য সরকার।

এরপর এ দিন মুখ্যমন্ত্রী অধিবেশনে জানিয়েছেন, “ঘাটাল মাস্টার প্ল্যান আমরা হাতে নেব। ডিপিআর হয়ে গিয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “মুড়িগঙ্গার নদীর এক হাজার কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরি করা হবে। এই ব্রিজে করে মানুষ গঙ্গাসাগরে পৌঁছতে পারবেন।” পাশাপাশি তিনি অভিযোগ করে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করার পরও রাজ্য সরকার ‘কান্দি মাস্টার প্ল্যান’ করেছে। মমতা বলেছেন, “এনডিআরএফ টিমের সঙ্গে আমরা চুক্তি করেছি।এজন্য ওদেরকে আমাদের টাকা দিতে হয়।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?