CM Mamata Banerjee: নজর এবার তিলোত্তমায়, ঠিক হয়ে গেল মমতার কলকাতার প্রচারসূচি

CM Mamata Banerjee: বাংলায় ভোটের শুরু হয় উত্তরবঙ্গ থেকে। সে কারণেই শুরু থেকেই উত্তরবঙ্গে প্রচারে জোর দেন তৃণমূল সুপ্রিমো। কখনও জলপাইগুড়ি, কখনও মালদহ, কখনও দিনাজপুর, নানা প্রান্তে দাপিয়ে বেড়িয়েছেন মমতা। এখন ঘুরছেন দক্ষিণবঙ্গের নানা প্রান্তে।

CM Mamata Banerjee: নজর এবার তিলোত্তমায়, ঠিক হয়ে গেল মমতার কলকাতার প্রচারসূচি
মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 17, 2024 | 12:28 PM

কলকাতা: চতুর্থ দফা শেষ। এবার পালা পঞ্চম দফার। ২০ মে ভোট রয়েছে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগে। তাঁর আগে ভোট প্রচারে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মাত্র দু’দফার পরেই ভোট কলকাতায়। তিলোত্তমায় ভোট প্রচারেও কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল। শেষবেলায় প্রচারের সূচিও ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। টানা রয়েছে পদযাত্রা, জনসভা। শেষ লগ্নে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে জোরকদমে প্রচার করবেন তৃণমূল নেত্রী।

২৭ মে বেলেঘাটা থেকে শ্যামবাজার পদযাত্রা করবেন মমতা। ৩০ মে যাদবপুর থেকে হাজরা পদযাত্রা রয়েছে। জনসভা রয়েছে  বেহালাতেও। ২৮ মে বেহালায় জনসভা রয়েছে। ২৯ মেটিয়াবুরুজে জনসভা মমতার। অভিষেকের সমর্থনে হতে চলেছে এই সভা। প্রসঙ্গত, মার্চে বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে চোট পেয়েছিলেন মমতা। তারপর চিকিৎসকদের নির্দেশ মতো কিছুদিন বাড়িতেই বিশ্রামে ছিলেন। শেষ ৩১ মার্চ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করেন তিনি। ষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে নির্বাচনী জনসভা করেন কৃষ্ণনগরের ধুবুলিয়াতে। তারপর থেকে চলছে টানা প্রচার। 

এদিকে বাংলায় ভোটের শুরু হয় উত্তরবঙ্গ থেকে। সে কারণেই শুরু থেকেই উত্তরবঙ্গে প্রচারে জোর দেন তৃণমূল সুপ্রিমো। কখনও জলপাইগুড়ি, কখনও মালদহ, কখনও দিনাজপুর, নানা প্রান্তে দাপিয়ে বেড়িয়েছেন মমতা। এখন ঘুরছেন দক্ষিণবঙ্গের নানা প্রান্তে। ১ জুন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের পাশাপাশি দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুরে ভোট রয়েছে।  

Follow Us