CM Suvendu Adhikari: ‘…আপনারা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
Suvendu Adhikari: কারখানার কোনও বিল্ডিং প্ল্যান নেই। তিলজলা পিএস কেস নম্বর ২২৬। আজ দুজনকে গ্রেফতার করেছি। সিএসসিকে বিদ্যুৎ সচিবের মাধ্যমে যাতে এরকম সব জায়গায় কানেকশন কেটে দেওয়া হয়। কলকাতা পুরসভাকে বলা হয়েছে, এই ধরনের অবৈধ কারখানার জলের লাইন কেটে দিতে।
কলকাতা: আজ বিধানসভায় বিধায়কদের শপথ অনুষ্ঠান ছিল। সেখানে বিধায়ক হিসাবে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক করেন তিনি। ক্ষমতায় আসার পর এই প্রথম নবান্ন থেকে বৈঠক করছেন শুভেন্দু। এক নজরে দেখে নেওয়া যাক তিনি কী কী বলছেন…
শুভেন্দু অধিকারী: সিবিআই-এর চারটি মামলার ক্ষেত্রে আগের সরকার আটকে রেখেছিল। চার্জশিট দিয়ে প্রসিকিউশনের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সিবিআই বা অন্যান্য তদন্তকারী সংস্থাদের অনুমতি হয়। তিনটি দফতরের আধিকারিকদের বিরুদ্ধে সিবিআইকে ছাড়পত্র দেওয়া হল। আগের সরকার এই ছাড়পত্র দিচ্ছিল না।
শুভেন্দু অধিকারী: আগের সরকার কৃষকদের অনেক যন্ত্রণা দিয়েছে। কৃষকদের অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আজ থেকে বন্ধ করলাম। কোনও ইন্টার্ন স্টেট বর্ডারে কোনও কৃষিজ এবং প্রাণীজ পণ্য সরবরাহের ক্ষেত্রে বাধা দেবে না। কেউ হয়রানি করতে পারবে না। এই সরকারকে আনা হয়েছে অনেক প্রত্যাশা নিয়ে। দুর্নীতিতে জিরো টলারেন্সের নীতি নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন। আগামী ক্যাবিনেটে সিদ্ধান্ত নেব।
শুভেন্দু অধিকারী: গতকাল তিলজলা থানায় ২ জন মারা যান এবং ৪ জন আহত হন । আজ ফার্স্ট কমিটির রিপোর্ট চাওয়া হয়েছিল। আজ রিপোর্টে যা পাওয়া গিয়েছে সেটি একটি অশনি সংকেত। কারখানার কোনও বিল্ডিং প্ল্যান নেই। তিলজলা পিএস কেস নম্বর ২২৬। আজ দুজনকে গ্রেফতার করেছি। সিএসসিকে বিদ্যুৎ সচিবের মাধ্যমে যাতে এরকম সব জায়গায় কানেকশন কেটে দেওয়া হয়। কলকাতা পুরসভাকে বলা হয়েছে, এই ধরনের অবৈধ কারখানার জলের লাইন কেটে দিতে।