Suvenu on chorbagan puja: ‘মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ করুন’, কড়া বার্তার শুভেন্দুর, ধরে-ধরে মমতাকে মনে করালেন পুরনো ঘটনাও
Kolkata: এরপর শুভেন্দু জানান, "মৃতদের পরিবার তাঁর উপর ভরসা রেখেছেন। বলেন, "আমার চোখে জল এসে গিয়েছিল এই পরিবারগুলো যখন আমার হাত ধরেছে। আমি ক্ষমাও চেয়েছি। ওরাও কেঁদে কেঁদে বলেছে এই সরকারের উপর আস্থা আছে।"

কলকাতা: চোরবাগানের ঘটনার পর আসরে সব বিরোধীদল গুলি। এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করছে তারা। এবার বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না।’ বলে বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে তৃণমূল আমল উত্তরবঙ্গ বিপর্যয়ের কথাও ফের মনে করালেন তিনি।
শুভেন্দু অধিকারী কী বলেছেন? “আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। আমি এটা নিয়ে প্রথম ৮টা বেজে ২০ মিনিট নাগাদ পুলিশ কমিশনারের কাছ থেকে খবর পাই। শোকের আবহে একযোগে কাজ করতে চাই।” এরপরই বিরোধীদের বার্তা দিয়ে বলেন, “যার সময় মাঝের হাটের মতো ঘটনা ঘটেছে, তারাতলার ঘটনা ঘটেছে, পানিহাটিতে পদপিষ্ট হয়েছে। আর পুজোর আগে ভরা বর্ষায় ১৩ জন মানুষ বেঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী কী করেছেন? উত্তরবঙ্গে হড়পা বান এসেছিল। ১০০ জনের মতো মানুষ মারা গিয়েছেন। সেই সময় ডান্ডিয়া নাচ আর কার্নিভাল করেছেন। এই সব ছাড়তে হবে।”
এরপর শুভেন্দু জানান, “মৃতদের পরিবার তাঁর উপর ভরসা রেখেছেন। বলেন, “আমার চোখে জল এসে গিয়েছিল এই পরিবারগুলো যখন আমার হাত ধরেছে। আমি ক্ষমাও চেয়েছি। ওরাও কেঁদে কেঁদে বলেছে এই সরকারের উপর আস্থা আছে।”
প্রসঙ্গত, কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটে। ধাক্কাধাক্কিতে আহত হন একাধিক। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর সরকারকে আক্রমণ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরব হয়েছেন বিধায়ক কুণাল ঘোষ।
