Suvendu on Durga Puja: মাঝে মধ্যে পার্ক-স্ট্রিটে টুকরে গ্যাংয়ের উৎপাত ছিল, মায়ের আগমনিতে শুদ্ধ হল: শুভেন্দু

"একদম রাষ্ট্রবাদী টিম পুরো হাজির। পার্ক স্ট্রিটে টুকরে-টুকরে গ্যাংয়ের উৎপাত মাঝে-মধ্যে ছিল। আজ মা দুর্গার আগমনিতে পুরো পার্কস্ট্রিট পবিত্র ও শুদ্ধ। এই পুজোকে ধরে রাখুন। পুজোয় পারলে এসে প্রসাদ খাব। ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা সব বজায় থাকুক। এবারের পিতৃপক্ষে কাউকে কাঁচি নিয়ে বেরতে দিইনি। মহলয়ায় মাকে কীভাবে এনেছি। পবিত্রতা, সংস্কৃতি সব বজায় রেখে এবার মাকে এনেছি।"

Suvendu on Durga Puja: মাঝে মধ্যে পার্ক-স্ট্রিটে টুকরে গ্যাংয়ের উৎপাত ছিল, মায়ের আগমনিতে শুদ্ধ হল: শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 13, 2026 | 9:20 AM

কলকাতা: পার্ক স্ট্রিটে প্রথমবার শঙ্কুদেব পন্ডা দুর্গাপুজো করছেন। আর প্রথমবারের পুজোয় যে একটা অন্য আবেগ অনুভূতি থাকে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার রাতে তাঁরই পুজো উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।

এ দিন, সুকান্ত মজুমদার বলেন, “পার্কস্ট্রিটে কোনও দিন পুজো হতো না। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গে ১২ হাজারের বেশি নতুন পুজো হচ্ছে। আগের সরকারের সময় পুজো করতে হাইকোর্টে যেতে হত। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।” একই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান তোলেন তিনি।

গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ অ্যালন পার্কে শঙ্কুর পুজো উদ্বোধনে আসেন শুভেন্দু অধিকারী। একে একে সকল বিজেপি নেতাদের নাম উল্লেখ করেন। তারপর বলেন, “একদম রাষ্ট্রবাদী টিম পুরো হাজির।” বক্তৃতা শুরুর সময় তিনি বলেন, “পার্ক স্ট্রিটে টুকরে-টুকরে গ্যাংয়ের উৎপাত মাঝে-মধ্যে ছিল। আজ মা দুর্গার আগমনিতে পুরো পার্কস্ট্রিট পবিত্র ও শুদ্ধ। এই পুজোকে ধরে রাখুন। পুজোয় পারলে এসে প্রসাদ খাব। ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা সব বজায় থাকুক। এবারের পিতৃপক্ষে কাউকে কাঁচি নিয়ে বেরতে দিইনি। মহলয়ায় মাকে কীভাবে এনেছি। পবিত্রতা, সংস্কৃতি সব বজায় রেখে এবার মাকে এনেছি।”

গতকাল একাধিক ক্লাবের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর। গত ১০ অক্টোবর, মহালয়ার দিন, কলকাতার ইডেন গার্ডেন্সে ‘উমা আগমনী’ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের দুর্গাপুজোর উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো ও আতশবাজি। প্রায় ৩,০০০ ঢাকির সমবেত পরিবেশনা বিশেষ আকর্ষণ ছিল।

১১ অক্টোবর তিনি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করেন। এ বছরে তাদের থিম ‘বন্দে মাতরম্’। ভারতের জাতীয় সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা সংগ্রাম ও দেশভাগের ইতিহাসকে মণ্ডপে তুলে ধরা হয়েছে।

১২ অক্টোবর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৯১তম বর্ষের পুজোর উদ্বোধন করেন তিনি। এ বছরের থিম ‘বিয়ন্ড সাউন্ড’, যেখানে শহরের কোলাহলের বিপরীতে শান্তি ও অন্তর্মুখী ভাবনার পরিবেশ তুলে ধরা হয়েছে। শ্রীভূমির পুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us