AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on Recruitment: ওএমআরের জেরক্স কপি বাড়ি নিয়ে যাবেন পরীক্ষার্থীরা, বদলে ফেলা হবে নিয়োগ প্রক্রিয়া, বড় ঘোষণা শুভেন্দুর

CM Suvendu Adhikari: নতুন সরকারের নতুন নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে সাজানোর উদ্যোগ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামিদিনে সব নিয়োগ সংস্থার সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরীক্ষা থেকে শুরু করে ভাইবা সবকিছুতেই স্বচ্ছতা থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Suvendu Adhikari on Recruitment: ওএমআরের জেরক্স কপি বাড়ি নিয়ে যাবেন পরীক্ষার্থীরা, বদলে ফেলা হবে নিয়োগ প্রক্রিয়া, বড় ঘোষণা শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 23, 2026 | 11:57 AM
Share

কলকাতা: অতীতে, বলা ভালো তৃণমূল সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। সেই সব মামলা এখনও বিচারাধীন। ধরপাকড় চলছে এখনও। তৃণমূল-বিদায়ের অন্যতম কারণ বলেও এই পুর বা শিক্ষা নিয়োগ দুর্নীতির কথা বলে থাকেন বিশ্লেষকরা। তাই ক্ষমতায় এসেই স্বচ্ছ নিয়োগের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরনো প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নন তিনি। শনিবার শিয়ালদহে রোজগার মেলায় যোগ দিয়ে সেই প্রক্রিয়া বদলের কথাই বললেন শুভেন্দু।

এদিন বক্তব্যের শুরুতেই দুর্নীতি নিয়ে পূর্বতন সরকারের সমালোচনা করেন শুভেন্দু। বলেন, “পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে অনেক বদনাম হয়েছে। শিক্ষা থেকে পুর নিয়োগ দুর্নীতি, হাইকোর্ট-সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার মতো ঘটনা ঘটেছে।” এরপরই নিয়োগে স্বচ্ছতার উপর জোর দিতে সংস্কারের কথা বলেন শুভেন্দু। মৌখিক পরীক্ষার স্কোর থেকে ওএমআর পদ্ধতি বদলের কথা বলেন তিনি।

পরীক্ষার্থীদের হাতে থাকবে আনসার শিটের (OMR) কার্বন কপি

শুভেন্দু জানান, তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে খোঁজ করতে গিয়ে জানতে পেরেছেন, ওএমআর শিটে পরীক্ষা হয়। কিন্তু সেই ওএ কার্বন কপিও জমা দিয়ে দিতে হয়। এরপর থেকে ওই ওএমআর কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন বলে ঘোষণা করলেন শুভেন্দু।

ওরাল পরীক্ষায় ধার্য নম্বর কম হবে

ওরাল বা ভাইবা পরীক্ষায় ধার্য নম্বর কম হবে বলেও এদিন জানিয়ে দিলেন শুভেন্দু। ওরাল পরীক্ষায় দুর্নীতির সম্ভাবনা বেশি থাকে বলেই মনে করা হয়। তাই সেই ক্ষেত্রে নম্বর কমানোর কথা বলেছেন শুভেন্দু। এছাড়া ওয়েবসাইটে সেই স্কোর দেওয়ার কথাও বলেছেন। শুভেন্দু বলেন, ‘হোয়াটসঅ্যাপ মেসেজে আর নিয়োগ হবে না।’ ৫০ হাজারের বেশি চাকরিপ্রার্থী মেলায় অংশ নিচ্ছেন।

মুখ্যমন্ত্রী এদিন আরও অভিযোগ করেন এতদিন কেন্দ্রের পরীক্ষাও রাজ্যে হতে দেওয়া হত না। প্রধানমন্ত্রীর আদর্শকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকারের আদলেই রাজ্য সরকারি নিয়োগ প্রক্রিয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Follow Us