West Bengal News Updates: ‘সব হিসেব হবে…’, ফলতায় গিয়ে নাম না করে অভিষেককে খোঁচা শুভেন্দুর

West Bengal News: বৈঠকের পরেই শুভেন্দু সোজা চলে আসবেন ফলতায়। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে ফলতাতেও কর্মিসভা, জনসভাও করতে পারেন শুভেন্দু। ১৯ মে প্রচারের শেষ দিনে ফলতায় রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা।

West Bengal News Updates: সব হিসেব হবে..., ফলতায় গিয়ে নাম না করে অভিষেককে খোঁচা শুভেন্দুর
Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 17, 2026 | 4:59 AM

কলকাতা: এদিনই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ, বিধায়কদের সঙ্গে বৈঠকের পরেই সোজা চলে আসবেন ফলতা। শেষ ভোটে অশান্তির জেরে এই ফলতায় ফের নির্বাচনের ঘোষণা করেছে কমিশন। আগামী ২১ মে ফলতায় রয়েছে ভোট। ১৯ মে শেষ প্রচার।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 May 2026 06:12 PM (IST)

    আজ শুভেন্দু কী কী বললেন?

    ফলতায় ভোটের প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বৃহস্পতিবার রয়েছে সেখানে পুনরায় ভোট। সেই কারণে নির্বাচনের প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি।

    বিস্তারিত পড়ুন: Suvendu in Falta: ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে: শুভেন্দু

  • 16 May 2026 06:11 PM (IST)

    ‘জাহাঙ্গীরকে আমার উপর ছেড়ে দিন, ওর দায়িত্ব আমি নিলাম’

    ছিলেন জাহাঙ্গীর খান আর এখন হয়ে গেলেন পুষ্পা। জাহাঙ্গীর থেকে এই পুষ্পা হয়ে যাওয়ার ঘটনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং।

    ছাব্বিশের বিধানসভা ভোটের সময় উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস (IPS) অজয় শর্মার হুঁশিয়ারির মুখ পড়েছিলেন।

    ভোটের আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল এই তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে। যদিও, সেই অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর নিজেকে ‘পুষ্পা’ বলে বলেছিলেন, ‘ঝুকেগা নেহি’। আর সেই তৃণমূল প্রার্থীকেই এবার দেখে নেবেন বলেছেন মুখ্যমন্ত্রী

    বিস্তারিত পড়ুন: Suvendu on Jahangir: ‘জাহাঙ্গীরকে আমার উপর ছেড়ে দিন, ওর দায়িত্ব আমি নিলাম’

  • 16 May 2026 04:43 PM (IST)

    Suvendu Adhikari: জয়ের পর প্রথম জনসভায় শুভেন্দু

    • আগামী ২১ মে ফলতায় নির্বাচন। তার আগে জনসভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • জয়ের পর এটাই ঠিল শুভেন্দুর প্রথম জনসভা। এদিনের সভা থেকে তৃণমূলকে কড়া বার্তা দেন তিনি।
    • শুভেন্দু দাবি করেন, ফলতায় বহু মানুষ এতদিন ভোট দিতে পারেননি। নাম না করে অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতেও দেখা যায় তাঁকে।
  • 16 May 2026 03:27 PM (IST)

    শুভেন্দুর উপর হতে পারে আলকায়দার হামলা?

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) উপরে হামলার আশঙ্কা জানিয়ে ই-মেল গেল ভবানীপুর থানায়।

    আলকায়দার নামে ইমেল করে গ্রেফতার যুবক। জানা যাচ্ছে, গত ১৪ মে সকাল ১০ টা বেজে ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় একটি ইমেল আসে।

    মূলত সেই মেইলটি এসেছিল ভবানীপুর থানার ওসির মেইল আইডিতে (Mail ID)। তারপরই পুলিশ তৎপর হয়।

    বিস্তারিত পড়ুন: Attack on Suvendu: শুভেন্দুর উপর হতে পারে আলকায়দার হামলা? ভবানীপুর থানায় ঢুকল ইমেল

  • 16 May 2026 03:23 PM (IST)

    Suvendu Adhiakri: ‘আইনের শাসন চলবে’, আশ্বাস শুভেন্দুর

    • এবার আইনের শাসন চলবে, ডায়মন্ড হারবারে পুলিশের সঙ্গে বৈঠকের পর এমনটাই বললেন শুভেন্দু অধিকারী।
    • মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারি কোনও প্রকল্পের সুবিধা পেতে ঘুষ দিতে হলে অভিযোগ জানান।
    • সরকারি সম্পত্তিতে হামলা হলে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে: শুভেন্দু।
  • 16 May 2026 01:33 PM (IST)

    ডায়মন্ড হারবারে চলে এলেন শুভেন্দু, মানুষের ঢল

    ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে ঢুকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগেই চলে এসেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিক ও পুলিশ আধিকারিকরা।

  • 16 May 2026 01:06 PM (IST)

    কয়লার ডিও থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি

    কয়লার ডিও থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার অন্ডাল ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন কো-মেন্টার ও অন্ডাল ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন কাঞ্চন মিত্র। তিনি অন্ডালের শ্রীরামপুরের বাসিন্দা। তৃণমূল আমলে কয়লার ডিও থেকে তোলাবাজি করতেন বলে অভিযোগ উঠেছে।

  • 16 May 2026 12:57 PM (IST)

    ‘আমরা আশীর্বাদধন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে’, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মিঠুন

    মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দরাজ প্রশংসাও করেন। পাল্টা শুভেন্দুর প্রশংসা করে মিঠুন বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারেন না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আমরা আশীর্বাদধন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে।” 

  • 16 May 2026 09:58 AM (IST)

    দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গে নজর মুখ্যমন্ত্রীর

    দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গে নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ২০ মে উত্তরবঙ্গের ৯ জেলা নিয়ে বৈঠক। খতিয়ে দেখবেন সরকারি প্রকল্পের হাল। উন্নয়নের রোডম্যাপ নিয়েও আলোচনা। পরের দিনই দক্ষিণের ৫ জেলা নিয়ে বৈঠক শুভেন্দুর।

  • 16 May 2026 09:36 AM (IST)

    ১৯ মে হতে পারে রোড শো

    বৈঠকের পরেই শুভেন্দু সোজা চলে আসবেন ফলতায়। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে ফলতাতেও কর্মিসভা, জনসভাও করতে পারেন শুভেন্দু। ১৯ মে প্রচারের শেষ দিনে ফলতায় রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী। খোদ শুভেন্দু অধিকারীর কর্মসূচি জানার পর থেকে এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে।

Follow Us