Attack on Suvendu: শুভেন্দুর উপর হতে পারে আলকায়দার হামলা? ভবানীপুর থানায় ঢুকল ইমেল
Kolkata: তিনি একটি দোকানে চাকরি করেন। তবে আইটি (IT) বিষয়ে অভিজ্ঞ। তবে এই প্রথম নয়,এর আগেও নির্বাচন কমিশন থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের হুমকি মেইল পাঠিয়েছে এই যুবক। সেই ক্ষেত্রেও যাঁদের প্রতি রাগ ছিলো তাঁদের নাম ব্যবহার করে মেইল পাঠাতেন এই অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হাসনেন ইকবাল নামে বছর সাতাশের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে ওই যুবকই এক মহিলাকে ফাঁসানোর জন্য এমন পরিকল্পনা মাফিক এমন কাজ করেছে। ধৃত যুবক উচ্চ-মাধ্যমিক পাস। তিনি একটি দোকানে চাকরি করেন। তবে আইটি (IT) বিষয়ে অভিজ্ঞ। তবে এই প্রথম নয়,এর আগেও নির্বাচন কমিশন থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের হুমকি মেইল পাঠিয়েছে এই যুবক। সেই ক্ষেত্রেও যাঁদের প্রতি রাগ ছিলো তাঁদের নাম ব্যবহার করে মেইল পাঠাতেন এই অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে।
কী মেইল পাঠিয়েছিলেন অভিযুক্ত?
হাসনেন এক মহিলা আবিদা আলির নাম নিয়ে লিখেছিলেন, যে ওই মহিলা আলকায়দার সদস্য। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে বম্ব অ্যাটাক করতে পারেন। সেই মেইল পাঠানোর পরই শুরু হয় তদন্ত। তারপরই বেরিয়ে আসে আসল তথ্য। প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে বিজেপি। বিগত পনেরো বছর রাজ্যে থাকা তৃণমূলেকে সরিয়ে এখন ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির। নন্দীগ্রাম ও ভবানীপুরে ব্যাপক ভোটে জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী।
