AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: ভিডিয়োতে দেখুন কলকাতা মেট্রোর বেনজির ঘটনা! সোজা মেট্রোর লাইনে নেমে প্লাটফর্ম বদলাচ্ছেন মহিলা, বাঁশদ্রোনি স্টেশনে হুলস্থুল কাণ্ড

VIDEO Kolkata Metro: প্রশ্ন উঠেছে, এভাবে তিনি লাইনে নেমে পড়লেন, কারও নজর এল না কেন? সিসিটিভি বা আরপিএফ জওয়ানরা কোথায় ছিলেন? মূলত প্লাটফর্মের একদম শেষ প্রান্তে আরপিএফ জওয়ানদের থাকার কথা। ওই মহিলা আপ লাইনের প্লাটফর্মের একদম শেষ প্রান্ত দিয়ে নেমে পড়েছিলেন লাইনে। তখন জওয়ানরা কেন ছিলেন না? প্রশ্ন উঠেছে।

Kolkata Metro: ভিডিয়োতে দেখুন কলকাতা মেট্রোর বেনজির ঘটনা! সোজা মেট্রোর লাইনে নেমে প্লাটফর্ম বদলাচ্ছেন মহিলা, বাঁশদ্রোনি স্টেশনে হুলস্থুল কাণ্ড
কলকাতা মেট্রোয় অদ্ভুত ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 24, 2026 | 11:55 PM
Share

কলকাতা: ভরদুপুরে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে হুলস্থুল-কাণ্ড। দুদিক থেকে এগিয়ে আসছে মেট্রো। রেল লাইনের মাঝে দাঁড়িয়ে এক মহিলা। সোজা হেঁটে আসছেন প্লাটফর্মের দিকে। দৃশ্য দেখে বুক কেঁপে ওঠে যাত্রীদের। কে কীভাবে ট্রেন থামাবেন, বুঝে উঠতে পারেন না। প্লাটফর্ম থেকে চিৎকার করতে থাকেন তাঁরা।

লোকাল ট্রেনের লাইনে নেমে প্লাটফর্ম বদল করতে দেখা যায় অনেককেই। ভুল করে আপ লাইনের প্লাটফর্মে চলে গেলে, লাইনে নেমে ডাউন ট্রেনের প্লাটফর্মে যান যাত্রীরা। রেলের নিষেধ না মেনেই এই কাজ করে থাকেন অনেকে। এ রাজ্যের রেল স্টেশনে এ এক চেনা দৃশ্য। কিন্তু তাই বলে মেট্রোর লাইনে প্লাটফর্ম বদল! কেউ শুনেছেন কখনও! বুধবার এমন কাণ্ডই ঘটিয়েছেন এক মহিলা।

মাস্টারদা সূর্যসেন স্টেশন বা বাঁশদ্রোনি স্টেশনে এই ঘটনা ঘটে। সোজা লাইনে নেমে প্লাটফর্ম বদল করার চেষ্টা করেন এক মহিলা। ডাউন লাইনে তখন মেট্রো এসে গিয়েছে। আপ লাইনের মেট্রোরও ছাড়ছে। এই অবস্থায় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করলে ওই মহিলা ৪০০ ভোল্ট বিদ্যুৎবাহী থার্ড লাইনের গিয়ে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েন। এক পা এগোলেই ঘটে যেতে পারত বড় বিপদ।

সঙ্গে সঙ্গে ছুটে যান আরপিএফ জওয়ানরা। থার্ড লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ঘোষণা করা হয় মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। প্রায় ৫ থেকে ১০ মিনিট ধরে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয় এবং থার্ড লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে ওই মহিলাকে ডাউন প্লাটফর্মে তুলে নিয়ে যাওয়া হয়।

ওই মহিলা যাত্রীদের জানান, তিনি ভুল করে আপ লাইনের প্লাটফর্মে উঠে পড়েছিলেন। তাঁর যাওয়ার কথা ছিল নিউ গড়িয়ার দিকে। তাই তিনি লাইনে নেমে প্লাটফর্ম বদল করছিলেন। তখনই ডাউন লাইনে মেট্রো চলে আসে। কিন্তু প্রশ্ন উঠেছে, এভাবে তিনি লাইনে নেমে পড়লেন, কারও নজর এল না কেন? সিসিটিভি বা আরপিএফ জওয়ানরা কোথায় ছিলেন?

মূলত প্লাটফর্মের একদম শেষ প্রান্তে আরপিএফ জওয়ানদের থাকার কথা। ওই মহিলা আপ লাইনের প্লাটফর্মের একদম শেষ প্রান্ত দিয়ে নেমে পড়েছিলেন লাইনে। তখন জওয়ানরা কেন ছিলেন না? প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে কলকাতার মেট্রোর অন্দরেও যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত