Rahul Gandhi on Nandigram Case: রাহুল প্রতিহিংসার অভিযোগ তুলতেই ঋতব্রত উত্তর দিলেন ‘আমরা করেছি’

Congress Candidate Arrest: মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করার পরই সাংবাদিক বৈঠকে মমতা জানান, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবেন তিনি। দেশের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। এর কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।

Rahul Gandhi on Nandigram Case: রাহুল প্রতিহিংসার অভিযোগ তুলতেই ঋতব্রত উত্তর দিলেন আমরা করেছি
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 19, 2026 | 7:17 AM

কলকাতা: নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী (Congress Candidate) গ্রেফতার হওয়ার ঘটনায় সরব কংগ্রসের কেন্দ্রীয় নেতৃত্ব। ২০০৭ সালের খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। ওই ঘটনার পর বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আর এবার বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক্স মাধ্যমে বার্তা দিতেই তাঁকে জবাব দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় (Ritabrata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করার পরই সাংবাদিক বৈঠকে মমতা জানান, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবেন তিনি। দেশের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। এর কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, বিজেপি বিরোধী দলগুলি একজোট হচ্ছে বলেই বিজেপি ভয় পাচ্ছে। এবার প্রতিহিংসার অভিযোগ তুললেন খোদ রাহুল গান্ধী।

শুক্রবার রাতে রাহুল গান্ধী এক্স মাধ্যমে লেখেন, কংগ্রেস নেতা মিলন প্রধানের গ্রেফতারি কোনও কাকতালীয় ঘটনা নয়। এটা রাজনৈতিক প্রতিহিংসা, গণতন্ত্রের হত্যা। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “নির্বাচনে কোনও আস্থা নেই বিজেপির। তাই কখনও ভোট চুরি, কখনও সরকার চুরি, আবার কখনও রাজনৈতিক দল চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে।” কংগ্রেস যে মাথানত করবে না, সেই বার্তাও দিয়েছেন তিনি।

রাহুল এই টুইট করার পরই তাঁকে জবাব দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই নির্বাচন কমিশন ঋতব্রতদের ‘খাম’ প্রতীক বেছে দিয়েছে। ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ নামে উপ নির্বাচন লড়ার সুযোগ পেয়েছেন তাঁরা। এক্স মাধ্যমেই তিনি রাহুলকে লিখেছেন, “আমরা অভিযোগ দায়ের করেছি। মিলন প্রধানের বিরুদ্ধে তিনটি খুনের মামলা ছিল। নির্বাচনের সময় গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা বাধ্যতামূলক। কংগ্রেস নেতারা বোধহয় রাহুল গান্ধীকে এসব জানাননি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us