CP on Mamata Banerjee: ‘মমতার উপর কোনও হামলা হয়নি’, জানিয়ে দিলেন CP

Ajay Nanda: "ওই মহিলা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কোনও একটা কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। আর তাতেই মনে করা হয়েছে হামলা হয়েছে। ওই খানকার বাকি কর্মীরা ভেবেছেন হয়ত হামলা করতে পারেন। তাই হামলার ঘটনার কোনও সত্যতা নেই।"  

CP on Mamata Banerjee: মমতার উপর কোনও হামলা হয়নি, জানিয়ে দিলেন CP
অজয় নন্দা কী বললেন?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 15, 2026 | 8:55 AM

কলকাতা: পুজোর উদ্বোধনে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর ছুরি নিয়ে হামলা হয়েছে। এই দাবি করেছিলেন তিনি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশের সিপি অজয় নন্দা। তাঁর বক্তব্য ধৃত সিভিক ভলান্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠছে তা সত্য নয়।

কী বললেন অজয় নন্দা?

গ্রেফতার হয়েছে। তবে এটা কোনও হামলার ঘটনা নয়। ওই মহিলা এক বছর ধরে অনুপস্থিত। তিনি কাজ করছেন। এর আগে কর্তব্য করেছেন উনি। ওই মহিলা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কোনও একটা কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। আর তাতেই মনে করা হয়েছে হামলা হয়েছে। ওই খানকার বাকি কর্মীরা ভেবেছেন হয়ত হামলা করতে পারেন। তাই হামলার ঘটনার কোনও সত্যতা নেই।”

তৃতীয়ার দিন পুজোর উদ্বোধন সেরে বাড়ি ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে নেত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে।ওই মহিলা শুধু ‘পিসি’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাই নয়, মমতাকে অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে বলেও অভিযোগ। ঘটনার পরই ওই মহিলাকে আটক করে কালীঘাট থানার পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় সরব হন অভিষেকও। উনি একজন মহিলা, এই ধরনের হামলা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us