
কলকাতা: আগামী ৬ অক্টোবর উপ-নির্বাচন। আর সেই নির্বাচনে এবার প্রার্থী ঘোষণা করল বামেরা। মুর্শিদাবাদে রেজিনগর কেন্দ্রে ভোট হচ্ছে। সেখানে প্রার্থী হচ্ছেন সিপিএম-এর আইনজীবী সৈয়দ আসাদ আলি। অন্যদিকে, নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন CPI-এর শান্তিগোপাল গিরি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে। তবে দেখা গেল, ছাব্বিশের ভোটের মতো উপনির্বাচনেও বাম-কংগ্রেস একাই লড়ছে।
সৈয়দ আসাদ আলি প্রথমে সিপিএম-এ ছিলেন। জেলা পরিষদের সদস্যও ছিলেন। পালাবদলের পর তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। পরে তৃণমূলেও বেশি দিন থাকেননি। এরপর যোগদেন কংগ্রেসে। পরবর্তীতে ফের ঘরওয়াপসি হয় তাঁর। আবার ফিরে এসেছেন সিপিএম-এ। আর এবার রেজিনগর থেকে তিনি লড়াই করেছেন।
অপরদিকে, শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া কেন্দ্র নন্দীগ্রামে। ছাব্বিশের ভোটে তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রে লড়েছিলেন। দু’জায়গাতেই জিতেছেন তিনি। পরে নন্দীগ্রাম কেন্দ্রটি ছেড়ে দেন শুভেন্দু। ভবানীপুরের আগে নন্দীগ্রামেরই বিধায়ক ছিলেন তিনি। এবার তাঁর ছেড়ে যাওয়া সেই কেন্দ্রে হচ্ছে ফের নির্বাচন। আর সেখানেই প্রার্থী দিল বামেরা। এই কেন্দ্রটি বরাবরই CPI-এর জন্য ছেড়ে রাখা হয়। তবে, ২০২১ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সেই সময় নন্দীগ্রাম দেখেছিল হাইভোল্টেজ লড়াই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী। রাজনীতিতে আনকোড়া মীনাক্ষী লড়েছিলেন তাবড় এই নেতা-নেত্রীর বিরুদ্ধে। পরাজিত হয়েছিলেন তিনি। তবে ছাব্বিশের ভোটে সিপিআই-এর শান্তিগোপাল গিরিই লড়ছেন নন্দীগ্রাম থেকে। উপনির্বাচনেও তিনিই লড়ছেন।