AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভাষা সন্ত্রাস’ নিয়ে সরব দিলীপ, বললেন, ‘ঝাড় তো একটাই, বাঁশ আলাদা আলাদা’

ভাল জামা কাপড় পরে, ভাল ভাল কথা বলে যারা ক্ষমতায় এসেছিল তাদের আসল দাঁত বেরিয়ে গিয়েছে। তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

'ভাষা সন্ত্রাস' নিয়ে সরব দিলীপ, বললেন, 'ঝাড় তো একটাই, বাঁশ আলাদা আলাদা'
ফাইল ছবি।
| Edited By: | Updated on: Feb 08, 2021 | 1:03 PM
Share

কলকাতা: তৃণমূলের ‘ভাষা সন্ত্রাস’ নিয়ে এবার খোঁচা দিলীপ ঘোষের। বিজেপির রাজ্য সভাপতির দাবি, রাজনীতির স্বার্থে বাংলার ঐতিহ্যকে কালিমালিপ্ত করছে শাসকদল। একইসঙ্গে এই কুকথার উৎস প্রসঙ্গে দিলীপ ঘোষের পর্যবেক্ষণ, “বাঁশ আলাদা আলাদা হলেও ঝাড় তো একটাই।”

রবিবার ডুমুরজলায় সভা ছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকেই ডোমজুড়ের পদত্যাগী বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সাংসদ বলেন, “রাজীবের শরীরে যদি ভদ্রলোকের রক্ত বয়, তবে যেন ডোমজুড়ে প্রার্থী হয়, পালিয়ে না যায়।’’ একইসঙ্গে তাঁর কটাক্ষ ছিল, “অমিত শাহরা যে তৃণমূল নেতাদের বাঘ ভেবে দলে টেনেছেন, তাঁরা আসলে বেড়াল।”

এর আগে কাঁথিতে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভেন্দু অধিকারীকে নিশানা করতে গিয়ে লাগামহীন হয়ে পড়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের ভাষা। সেদিন অভিষেক বলেছিলেন, “তোর বাপকে গিয়ে বল পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর।” এ নিয়ে বিরোধীদের চরম সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।

সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “আজকে যারা বাংলা সংস্কৃতির ঠিকা নিয়েছে তাদের কী ভাষা মানুষ সবই বুঝতে পারছেন। ঝাড় তো একটাই, বাঁশ আলাদা আলাদা। বলা হয় আমরা নাকি বাংলার সংস্কৃতি বুঝি না। ভাল জামা কাপড় পরে, ভাল ভাল কথা বলে যারা ক্ষমতায় এসেছিল তাদের আসল দাঁত বেরিয়ে গিয়েছে। মানুষ আসল রূপ বুঝতে পারছে।” যাঁরা ভদ্রলোক ছিলেন তাঁরা ইতিমধ্যেই দল ছেড়েছেন, সংযোজন দিলীপের।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?