AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur Physical Assault: যৌনাঙ্গের ভিতরের অংশে গভীর ক্ষত, হয় প্রবল রক্তপাতও, দুর্গাপুরের নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত

Durgapur Physical Assault: রিপোর্টে উল্লেখ রয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। যৌনাঙ্গের ভিতরের অংশে আঘাত লেগেছে, তাতে ব্যাপক রক্তপাত হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন ধর্ষণের কারণেই এই রক্তপাত, ক্ষত তৈরি হয়েছে।

Durgapur Physical Assault: যৌনাঙ্গের ভিতরের অংশে গভীর ক্ষত, হয় প্রবল রক্তপাতও, দুর্গাপুরের নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত
দুর্গাপুরে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 13, 2025 | 12:12 PM
Share

কলকাতা: দুর্গাপুরে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত। হাসপাতালের রিপোর্টে উল্লেখ রয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। মেডিক্যাল রিপোর্টে ব্যাপক রক্তপাতেরও উল্লেখ করা হয়েছে। TV9 বাংলার হাতে এসেছে দুর্গাপুরের নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা।

রিপোর্টে উল্লেখ রয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। যৌনাঙ্গের ভিতরের অংশে আঘাত লেগেছে, তাতে ব্যাপক রক্তপাত হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন ধর্ষণের কারণেই এই রক্তপাত, ক্ষত তৈরি হয়েছে।

সোমবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নির্যাতিতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, চিকিৎসকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে, যাতে তাঁরা কোনও ভাবেই বাইরে মুখ না খোলেন। এমনকি নির্যাতিতার বাবাকেও তাঁর মেয়ের মেডিক্যাল রিপোর্ট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন শুভেন্দু।

তিনি বলেন, “আমরা খুবই উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে। কারণ বাবাকেও কথা বলতে দেওয়া হচ্ছে না। উনি শুনে শুনেই কাজ করছে। মেডিক্যাল রিপোর্ট হ্যান্ডওভার হয়নি। গোটা বিষয়টি ঘোলাটে। আমি চেয়েছিলাম, চিকিৎসা কোন পদ্ধতিতে এগোচ্ছে, কী কী খুঁজে পেয়েছেন,  সেগুলো জানা জরুরি ছিল।” তাঁর অভিযোগ, ” ডাক্তারদের বলে দেওয়া হয়েছে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যাতে মুখ খুলতে না। আমার কাছে তো নাই-, জাতীয় মহিলা কমিশন আসছে, তাঁদের কাছে যেন মুখ না খোলে। ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ, যদি মুখ খোলেন, চাকরি চলে যাবে।” শুভেন্দু আরও জানিয়েছেন, নির্যাতিতার উন্নত চিকিৎসার জন্য তাঁর বাবা-মা তাঁকে ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করতে চান। এদিন নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর