Car Restriction: বাইকের পর গাড়ি নিয়েও এল নির্দেশ, কারা ছাড় পাবে, জানিয়ে দিল কমিশন

Election Commission: কমিশনের দাবি, শান্তিপূর্ণ ভোটের উদ্দেশেই এই ধরনের নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষ করে বাইক মিছিল যাতে না হয়, তার জন্য বাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অ্যাপ বাইক সহ বেশ কিছু ক্ষেত্রে রয়েছে ছাড়।

Car Restriction: বাইকের পর গাড়ি নিয়েও এল নির্দেশ, কারা ছাড় পাবে, জানিয়ে দিল কমিশন
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 22, 2026 | 11:21 PM

কলকাতা: বাইকের পর এবার গাড়ি। প্রথম দফা ভোটের আগের দিনই নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। শুধুমাত্র ভোটের দিন নয়, তার আগের দিন থেকেই গাড়ি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হল। রাস্তায় গাড়ি বের করতে গেলে মানতে হবে নিয়ম। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথাও বলা হয়েছে। এর আগে বাইক বা স্কুটি চলাচলের ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছিল। ৪৮ ঘণ্টা আগে থেকেই বাইক চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

কী নির্দেশ কমিশনের?

গাড়ি নির্দিষ্ট অথরিটিতেত রেজিস্টার করা থাকতে হবে।

থাকতে হবে জেলাশাসক বা রিটার্নিং অফিসারের দেওয়া পারমিট। সেটা গাড়ির সামনে ডিসপ্লে করে রাখতে হবে।

বাকি আর কোনও গাড়ি অনুমোদন পাবে না।

কোন কোন ক্ষেত্রে ছাড়?

ব্যক্তিগত ব্যবহারের গাড়ি।

অসুস্থ বা বিশেষভাবে সক্ষম মানুষদের ব্যবহারের গাড়ি।

জরুরি কাজের জন্য ব্যবহৃত গাড়ি।

পাবলিক ট্রান্সপোর্ট।

বাইকের ক্ষেত্রে কী বলা হয়েছে?

কোনও বাইক র‌্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না।

Follow Us