Illegal Seizure: ৫১০ কোটির বাজেয়াপ্ত ! পাঁচ বছরের রেকর্ড ভাঙল কমিশন

Election Commission Illegal Seizure: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মোট ৩৩৯ কোটি টাকার বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছিল। সেই পুরনো রেকর্ড ভেঙে এবার পরিসংখ্যান ৫১০ কোটিতে পৌঁছাল। কমিশন সূত্রে খবর, বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে নগদ ৩০ কোটি টাকা রয়েছে। বাকি অর্থের মধ্যে বিপুল পরিমাণ মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু এবং অন্যান্য উপহার সামগ্রী  রয়েছে।

Illegal Seizure: ৫১০ কোটির বাজেয়াপ্ত ! পাঁচ বছরের রেকর্ড ভাঙল কমিশন
নির্বাচন কমিশনImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 27, 2026 | 4:10 PM

কলকাতা: নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে ভোটবঙ্গে ফের রেকর্ড পরিমাণ বেআইনি সামগ্রী উদ্ধার হল। বিগত পাঁচ বছরের যাবতীয় নজির ছাপিয়ে এবার বাজেয়াপ্ত করা হয়েছে ৫১০ কোটি টাকার সামগ্রী। নির্বাচনী আবহে রাজ্যের আইন-শৃঙ্খলার ওপর এটি বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মোট ৩৩৯ কোটি টাকার বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছিল। সেই পুরনো রেকর্ড ভেঙে এবার পরিসংখ্যান ৫১০ কোটিতে পৌঁছাল। কমিশন সূত্রে খবর, বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে নগদ ৩০ কোটি টাকা রয়েছে। বাকি অর্থের মধ্যে বিপুল পরিমাণ মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু এবং অন্যান্য উপহার সামগ্রী  রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজ্যজুড়ে ২৫০ কোটি টাকারও বেশি মূল্যের নগদ অর্থ, মদ, মাদক ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও এবার আরও পাঁচটি রাজ্যে নির্বাচন চলছে। তবে নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অন্য সব রাজ্যের তুলনায় বাংলাতেই বেআইনি টাকা ও সামগ্রী উদ্ধারের পরিমাণ সবথেকে বেশি। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকেই কমিশন রাজ্যে নজিরবিহীন তৎপরতা চালাচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের এই কঠোর ভূমিকা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। কমিশনের সাফ দাবি, বেআইনি কারবারের বিরুদ্ধে তাদের এই অভিযান আগামী দিনেও সমান গতিতে বজায় থাকবে।

Follow Us