Sheikh Shahjahan: ইডিকে ‘পেটানো’? শাহজাহান এবার ইডির হাতেই গ্রেফতার

ED: ইডি তল্লাশি চালাতে গিয়েছিল সন্দেশখালি। সেখানে মার খেয়ে ফিরতে হয় তাদের। এরপর ৫৫ দিন নিখোঁজ থাকার পর শেখ শাহজাহান গ্রেফতার হন। গ্রেফতার করে রাজ্য পুলিশ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় শাহজাহানকে।

Sheikh Shahjahan: ইডিকে পেটানো? শাহজাহান এবার ইডির হাতেই গ্রেফতার
শেখ শাহজাহানImage Credit source: Facebook

| Edited By: সায়নী জোয়ারদার

Mar 30, 2024 | 7:18 PM

কলকাতা: শেখ শাহজাহানকে এবার গ্রেফতার করল ইডি। জেলে দীর্ঘ সময় জেরার পর কোনওরকম সহযোগিতা না করায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ইডি শ্যোন অ্যারেস্ট করে এদিন। জানা গিয়েছে, জমি দখলের মামলায় গ্রেফতার করা হয় শাহজাহানকে। আজই বসিরহাট আদালতে ইডি আবেদন জানিয়েছিল, শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে চায়। আদালত অনুমতি দেওয়ায় জেলে গিয়ে জেরাও করে। দীর্ঘক্ষণ জেরার পরই গ্রেফতার হন তিনি। সোমবার শাহজাহানকে বিশেষ ইডি আদালতে পেশ করা হবে।

ইডি তল্লাশি চালাতে গিয়েছিল সন্দেশখালি। সেখানে মার খেয়ে ফিরতে হয় তাদের। এরপর ৫৫ দিন নিখোঁজ থাকার পর শেখ শাহজাহান গ্রেফতার হন। গ্রেফতার করে রাজ্য পুলিশ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় শাহজাহানকে। অন্যদিকে ইডিও নামে তদন্তে। এবার ইডি তাঁকে শ্যোন অ্যারেস্ট করল। তবে গ্রেফতার করা হলেও আজ বসিরহাট জেলেই থাকতে হবে শাহজাহানকে।

রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে শেখ শাহজাহানের সন্দেশখালির সরবেড়িয়ার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। জানুয়ারির প্রথম সপ্তাহের ঘটনা। কিন্তু সেদিন ইডির আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে। মারধর, ল্যাপটপ ছিনতাইয়ের মত একাধিক অভিযোগ সামনে আসে। এরপর নয়া মোড় নেয় সন্দেশখালির ঘটনা।

৫৫ দিন পর গ্রেফতার হন শেখ শাহজাহান। রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করলেও তদন্তের সূত্র ধরে কেন্দ্রীয় সংস্থার হেফাজতে শেখ শাহজাহান। সিবিআইয়ের হাত থেকে এবার ইডির হাতে শাহজাহান। যে কোনও মামলার ক্ষেত্রে আর্থিক দুর্নীতিকে সামনে রেখে তদন্ত এগোনোই ইডির কাজ। শাহজাহানকাণ্ডে এবার কি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে আসবে, প্রশ্ন বিভিন্ন মহলের।

Follow Us