AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nipah Virus Symptoms: কীভাবে বুঝবেন আপনি নিপা ভাইরাসে আক্রান্ত?

Nipah in West Bengal: উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কল্যাণী এইমস-এর ল্যাবরেটরিতে পরীক্ষা করে তাঁদের শরীরে নিপা ভাইরাস চিহ্নিত করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পুনেতে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রও।

Nipah Virus Symptoms: কীভাবে বুঝবেন আপনি নিপা ভাইরাসে আক্রান্ত?
Image Credit: PTI
| Updated on: Jan 13, 2026 | 11:36 AM
Share

কলকাতা: নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। উদ্বিগ্ন কেন্দ্রও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে ফোনে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের তরফে বিশেষজ্ঞদের টিমও পাঠানো হচ্ছে। সবথেকে উদ্বেগের বিষয় হল, এই সংক্রমণের কোনও চিকিৎসা নেই, কোনও ওষুধও নেই। তাই উপসর্গগুলো চিনে রাখা খুব জরুরি।

চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, এই ভাইরাস শরীরে প্রবেশ করার ৪ থেকে ১৪ দিন পর উপসর্গগুলো দেখা দিতে শুরু করে। যেহেতু এই রোগের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই প্রতিরোধই একমাত্র উপায় বলে জানাচ্ছেন তিনি। চিকিৎসকের বক্তব্য, গ্রামাঞ্চলে এই রোগের বিষয়ে অনেকেই জানেন না, সতর্কতাও নেই কোনও। তাই টিম পাঠিয়ে সেখানে সতর্ক করা উচিত বলে মনে করেন তিনি।

নিপা সংক্রমণের উপসর্গগুলি কী কী 

-জ্বর

-গা হাতে পায়ে ব্যাথা

-মাথা ব্যাথা

–বমি বমি ভাব

-গলা ব্যাথা

-খিঁচুনি

-অজ্ঞান হয়ে যাওয়া

-শ্বাসকষ্ট

-মাথা ঠিকমতো কাজ করে না

মূলত বাদুড় থেকেই ছড়ায় এই রোগ। বাংলায় যে দুজন আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে কীভাবে এই ভাইরাস প্রবেশ করল, তা স্পষ্ট নয়। বারাসতে কর্মরত ওই দুই স্বাস্থ্যকর্মীর একজনের বাড়ি নদিয়ায়, অপরজনের বাড়ি বর্ধমানে। তিন জেলাতেই তাই বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়ছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?