AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire Breaks Out in Kolkata: খাস কলকাতায় আগুনে পুড়ে খাক দোতলা বাড়ি! মৃত ১, ‘দেরিতে এসেছে দমকল’, ক্ষোভ স্থানীয়দের

Fire Breaks Out in Kolkata: কিন্তু কীভাবে লাগল আগুন? সেই প্রশ্নের উত্তর অধরাই দমকল বাহিনীর কাছে। তবে প্রাথমিক অনুমান, সিগারেটের ছাই থেকেই ঘরের অন্দরে আগুন লাগে।

Fire Breaks Out in Kolkata: খাস কলকাতায় আগুনে পুড়ে খাক দোতলা বাড়ি! মৃত ১, 'দেরিতে এসেছে দমকল', ক্ষোভ স্থানীয়দের
ঘটনাস্থলের ছবিImage Credit: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 18, 2025 | 6:37 AM
Share

কলকাতা: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিন কতক আগেই নারকেলডাঙায় ঝুপড়িতে আগুন লেগে নিঃস্ব হয়েছিল সব। পুড়েখাক হয়েছিল একের পর এক ছাউনি ঘর। মৃত্যু হয়েছিল এক ব্যক্তিরও। এবারও খাস কলকাতা ফের ঘটল একই কাণ্ড। জ্বলে গেল গোটা বাড়ি।

ঘটনা সল্টলেকের ‘ডিএ’ ব্লকের। সোমবার রাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই এলাকার একটি দোতলা বাড়িতে। পুড়ে যায় বাড়ির একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেই দিকে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আগুনের গ্রাসে পড়ে যায় সেই বাড়ির কর্তা বছর ৪৭-এর দেবর্ষি গাঙ্গুলি। মৃত্যু হয় তার।

কিন্তু কীভাবে লাগল আগুন? সেই প্রশ্নের উত্তর অধরাই দমকল বাহিনীর কাছে। তবে প্রাথমিক অনুমান, সিগারেটের ছাই থেকেই ঘরের অন্দরে আগুন লাগে। আর তাতেই সব শেষ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসুও।

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের দিকে অভিযোগের আঙুল তোলে মৃত ব্যক্তির আত্মীয়-পরিজন ও স্থানীয়রা। তাদের দাবি, সময়মতো দমকলকে ফোন করা হলেও, তারা আসতে অনেকটাই দেরি করেছে। এই অভিযোগের প্রসঙ্গে অবশ্য মুখ খুলেছেন খোদ সুজিত বসু। অভিযোগ নস্যাৎ করেননি তিনি। বরং, তার বদলে দিয়েছেন অন্য যুক্তি।

দমকলমন্ত্রীর দাবি, এটা যেমন ঠিক যে সময়মতো দমকলকে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু ঠিকানা নিয়ে বিভ্রান্তির জেরেই দেরি হয় তাদের। ঘটনা ঘটেছে ‘ডিএ’ ব্লকে, দমকলকে বলা হয়েছে ‘বিএ’ ব্লকে আসতে। আর এই ঠিকানা বিভ্রান্তির জেরেই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি।

ইতিমধ্যে, সেই অগ্নিদ্বগ্ধ বাড়ি উদ্ধার হয়েছে আগুনে পুড়ে কঙ্কালসাড় হওয়া মৃতদেহটি। গোটা ঘটনার কূলকিনারা বের করতে এলাকায় পৌঁছেছে উত্তর বিধাননগর থানা। আজই আবার নমুনা সংগ্রহে ঘটনাস্থলে আসবে ফরেন্সিকের একটি টিমও।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...