Teacher’s Recruitment: ‘আমরা এপ্রিল ফুল হয়ে গেলাম’, প্রাথমিকে আপাতত ইন্টারভিউ হচ্ছে না, জানাল পর্ষদ

এক চাকরিপ্রার্থী বলেন, "প্রাথমিক শিক্ষক পর্ষদ সভাপতি গৌতম পাল সেই সময় ঘোষণা করেছিলেন এবার থেকে নূন্যতম বছরে দুবার নিয়োগ হবে। টেট পাশ কেউ বসে থাকবে না। কিন্তু প্রায় তিন বছর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নিয়োগ নোটিফিকেশন প্রকাশ করা হল। ইন্টারভিউ শিডিউল দেওয়া হল। এখনকার নোটিফিকেশন দেখে মনে হল এপ্রিল ফুল হয়ে গেলাম। এমন নোটিফিকেশন আসবে আসবে ভাবিনি।"

Teachers Recruitment: আমরা এপ্রিল ফুল হয়ে গেলাম, প্রাথমিকে আপাতত ইন্টারভিউ হচ্ছে না, জানাল পর্ষদ
ইন্টারভিউ আপাতত হচ্ছে নাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 01, 2026 | 7:20 PM

কলকাতা: পয়লা এপ্রিলেই ‘এপ্রিল ফুল’ হয়ে গেলেন চাকরিপ্রার্থীরা? বড় ধাক্কা চাকরি প্রার্থীদের। আপাতত, স্থগিত হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বা সাক্ষাৎকার প্রক্রিয়া। ৬ থেকে শুরু হয়ে সাক্ষাৎকার পর্ব চলবে মে মাস পর্যন্ত। তেমনটাই বলা হয়েছিল। তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

কেন স্থগিত রাখা হল?

পর্ষদের তরফে যদিও এখনও এই ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখার কোনও জানানো হয়নি। অনিবার্য কারণবশত এই আপাতত স্থগিত রাখা হয়েছে প্রক্রিয়া। ফলত,১৩ হাজার ৪২১ জনের চাকরি কবে হবে তাতে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে, জানা যাচ্ছে আপাতত নির্বাচনের পরে হতে পারে ফের ইন্টারভিউ প্রক্রিয়া।

এক চাকরিপ্রার্থী বলেন, “প্রাথমিক শিক্ষক পর্ষদ সভাপতি গৌতম পাল সেই সময় ঘোষণা করেছিলেন এবার থেকে নূন্যতম বছরে দুবার নিয়োগ হবে। টেট পাশ কেউ বসে থাকবে না। কিন্তু প্রায় তিন বছর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নিয়োগ নোটিফিকেশন প্রকাশ করা হল। ইন্টারভিউ শিডিউল দেওয়া হল। এখনকার নোটিফিকেশন দেখে মনে হল এপ্রিল ফুল হয়ে গেলাম। এমন নোটিফিকেশন আসবে আসবে ভাবিনি।”

এখানে উল্লেখ্য, ২০২২ সালে শেষবারের জন্য প্রাথমিক নিয়োগ হয়েছিল। সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ২০১৪ ও ২০১৭-এর টেট উত্তীর্ণ প্রার্থীরা। তবে এর মধ্যে ২০২২ ও ২০২৩-এর টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা নিয়োগে সুবিধা পায়নি।

 

Follow Us