AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Traffic: শনির বিকেল থেকেই যান চলাচলে নিয়ন্ত্রণ, যোগা দিবসের জন্য রবিবার কোন রাস্তা বন্ধ?

এ দিকে, আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনও। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে। বলেন, "৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম-জয়ন্তী। সাড়ম্বরে পালন করা হবে। তাঁর পৈত্রিকভিটা ক্রয় করে লাইব্রেরি বানাব,স্মৃতিসৌধ বানাব।"

Kolkata Traffic: শনির বিকেল থেকেই যান চলাচলে নিয়ন্ত্রণ, যোগা দিবসের জন্য রবিবার কোন রাস্তা বন্ধ?
কলকাতায় কোথায় কোথায় যান চলাচল নিয়ন্ত্রণ?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 20, 2026 | 5:34 PM
Share

কলকাতা: শনিবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ ও রবিবার ‘যোগা দিবস’। সেই উপলক্ষ্যে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তারকেশ্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, সেই কারণে সেখানে উপস্থিত রয়েছেন মোদী। এ দিকে, যোগ দিবস আবার রবিবার। সেখানেও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা। আর সেই উপলক্ষ্যে সাজো-সোজো রব রেড রোডে। সেজে উঠেছে মিলেনিয়াম পার্ক ও সংলগ্ন শিপিং জেটি। যোগ প্রচারে গঙ্গবক্ষে ৫০০ নৌকায় হবে প্রদর্শন। ইতিমধ্যেই যোগ দিবসের জন্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে।

কোন-কোন রাস্তা বন্ধ থাকবে? কোন-কোন গাড়িকে নিয়ন্ত্রণ করা হচ্ছে?

কলকাতা পুলিশ সূত্রে খবর, একাধিক মালবাহী গাড়ি চলাচল আপাতত নিষিদ্ধ। শুধু জরুরি পরিষেবাতে ছাড় দেওয়া হয়েছে। রবিবার বেলা ১২টা পর্যন্ত মালবাহী গাড়ি নিয়ন্ত্রিত হবে। অপরদিকে, রাস্তা বন্ধ থাকছে, গর্ভমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং,পুরনো কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ দক্ষিণ ক্রসিংয়ের।

এ দিকে, আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনও। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে। বলেন, “৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম-জয়ন্তী। সাড়ম্বরে পালন করা হবে। তাঁর পৈত্রিকভিটা ক্রয় করে লাইব্রেরি বানাব,স্মৃতিসৌধ বানাব।” এ দিকে, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী শপথগ্রহণের পর প্রথমবার পা রাখলেন নরেন্দ্র মোদী। এক যোগে তিন বিরোধী দলকে আক্রমণ শানিয়েছেন। এর আগে পশ্চিমবঙ্গের সঙ্গে কী কী অন্যায় হয়েছে তা খোলসা করেন তিনি।

Follow Us
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন