
কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। ফের সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার লাইভে এসে কার্যত ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দেন জ্ঞানেশ কুামারের বিরুদ্ধে। তিনি বলেন, ” নতুন করে জাগরণ হওয়া উচিত। আমরা স্বাধীনতা পেয়েও পরাধীন। এই জোর করে ভোট জিতে অত্যাচার চালাচ্ছে। ১৪ হাজার কেস দিয়েছে।
কয়েকটি দাবি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি বলেন, “আমার প্রথম দাবি, জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। তাঁর যাঁরা মদতদাতা তাঁদের গ্রেফতার দরকার।” সঙ্গে বলেছেন, “যে মানুষের নাম বাদ গেছে পুরনো লিস্ট ফেরাতে হবে। যে যে রাজ্য SIR-এর নামে EVM মেশিন ক্যাপচার করে জিতেছে, সেই রাজ্যগুলিতে আবার নতুন করে পুরনো লিস্টে ভোটের ব্যবস্থা করতে হবে।”
মমতা আর কী কী বলেছেন?
মমতা বন্দ্যোপাধ্যায়: জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তৈরি হয়েছে। জোর করে বাংলার ভোট লুট করেছে। আপনারা ভোটে জেতেননি। যদি এক ফোঁটা নীতিবোধ থাকে আমাদের নির্বাচন ফিরিয়ে দিন। বিহার, বাংলা, মধ্য প্রদেশে জেতেননি। আমরা আগেও বলেছি কেউ শোনেনি।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমরা প্রধান বিচারপতির কাছে সময় চাই। সীমা খান্নাকে এক্সপোজ প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় করে।
মমতা বন্দ্যোপাধ্যায়: সারাদেশে লুট করছে। জ্ঞানেশ কুমারের গ্রেফতার হওয়া উচিত। এই চেয়ারটা ওঁর জন্য নয়। এই করেই ২০২৪-এ বিজেপি জিতেছে। জ্ঞানেশ কুমারের জন্য জিতেছে বিজেপি। এমনকী পুলিশকেও মিস ইউস করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির সহযোগিতায় ভোট লুঠ হয়েছে। ইতনা বড়া ঘোটালা কখনও হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়: জনতা আপনাদের চায় না। আপনি যতদিন চেয়ারে থাকবেন ততদিন আন্দোলন চলবে।
মমতা বন্দ্যোপাধ্যায়: আপনার বিরুদ্ধে ইমপিচমেন্ট দিয়েছিলাম। স্পিকার অ্যালাউ করল না। আপনার ইম্পপিচমেন্ট নয়, আপনার গ্রেফতার দরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমায় হাইউ অ্যারেস্ট করে রাখা হয়েছিল। মিটিং মিছিল করতে দেওয়া হয় না। উকিলদের মারছে। ভারতে স্বৈরাচারীদের জায়গা নেই।
মমতা বন্দ্যোপাধ্যায়: আপনারা লক্ষ্মীর ভাণ্ডার কেড়েছেন, কৃষকদের ভাতা কেড়েছেন, পেনশেন কেড়েছে, ২ মাস দেবে তারপর আর দেবে না।
মমতা বন্দ্যোপাধ্যায়: আর পুলিশের ড্রেস পরে বিজেপির ঝাণ্ডা ধরা যায় না। এরা চলে যাবে, আপনাকে পরিবার নিয়ে জীবন কাটাতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়: বাংলা নবজাগরণের জন্ম দেয়। আমি বলেছিলাম ঝড় উঠবে, ঝড় উঠে গেছে। দিল্লি পড়তেই জ্ঞানেশ ভ্যানিশ হয়ে যাবে। কেউ থাকবে না।