AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saline: স্যালাইনের বোতলে সাদা সাদা ওগুলো কী ভেসে বেড়াচ্ছে! ন্যাশনালের প্রসূতি বিভাগেও বিতর্ক

Saline: জুনিয়র ডাক্তারদের অভিযোগ, 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস'-এর ওষুধ ও ছত্রাক নিষিদ্ধ হয়ে যাওয়ার পর যে নতুন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, তাদের স্যালাইনেও মিলছে ছত্রাক।

Saline: স্যালাইনের বোতলে সাদা সাদা ওগুলো কী ভেসে বেড়াচ্ছে! ন্যাশনালের প্রসূতি বিভাগেও বিতর্ক
স্যালাইনে ছত্রাক!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 20, 2025 | 9:17 AM
Share

কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন-কাণ্ডের ছায়া এখনও কাটেনি। এক সপ্তাহের বেশি সময় কেটে যাওয়ার পরও চিকিৎসাধীন অসুস্থ প্রসূতিরা। সদ্য জন্মানো সন্তানদের পাশে নেই তাদের মা। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে, ইতিমধ্যেই ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার সেই একই বিতর্ক মাথাচাড়া দিল খাস কলকাতার মেডিক্যাল কলেজে।

রবিবার রাতে ন্যশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে রিঙ্গার ল্যাকটেটের যে একটি বোতলে ফের মিলেছে ছত্রাক! বোতল দেখে এমনটাই সন্দেহ প্রকাশ করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, নতুন ব্যাচের যে স্যালাইন এসেছে, তাতেও মিলেছে ছত্রাক। বোতলটি হাতে নিলেই বোঝা যাচ্ছে, তার মধ্যে সাদা সাদা কিছু ঘুরে বেড়াচ্ছে।

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর ওষুধ ও ছত্রাক নিষিদ্ধ হয়ে যাওয়ার পর যে নতুন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, তাদের স্যালাইনেও মিলছে ছত্রাক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, প্রশ্ন উঠেছে এইভাবে প্রসূতিদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন!

তবে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় ডাক্তারদের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে। সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি সে দিন ছিল না বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ৬ চিকিৎসকের নামে এফআইআর দায়ের হয়েছে।

Follow Us
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?