AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monsoon Enters West Bengal: গুড নিউজ! বাংলায় এসে গেল বর্ষা, আজ থেকেই ‘ঝোড়ো ইনিংস’ শুরু, ভাসবে কোন কোন জেলা?

West Bengal monsoon update:  আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। এখানে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। আগামীকাল ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।

Monsoon Enters West Bengal: গুড নিউজ! বাংলায় এসে গেল বর্ষা, আজ থেকেই 'ঝোড়ো ইনিংস' শুরু, ভাসবে কোন কোন জেলা?
বাংলায় এল বর্ষা। Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 09, 2026 | 2:01 PM
Share

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের ইনপুট-

কলকাতা: জুনের প্রথম সপ্তাহেই মিলল সুখবর। প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি মিলতে চলেছে শীঘ্রই। কেরলমে জুন মাসের গোড়াতেই ঢুকেছিল বর্ষা (Monsoon Arrives in West Bengal)। এবার বর্ষা চলে এল বাংলাতেও। নির্দিষ্ট সময়ের থেকে দুই দিন দেরিতে উত্তরবঙ্গে ঢুকল মৌসুমি বায়ু। কবে থেকে বৃষ্টি শুরু হবে?

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলায় বর্ষা ঢুকে পড়েছে। বর্ষা হাজির দার্জিলিং, সিকিম, কালিম্পংয়ে। বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেওআগামী ৪-৫ দিনে বাংলার আরও কিছু অংশে পৌঁছবে বর্ষা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

আপাতত প্রাক বর্ষার বৃষ্টি চলবে। সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে।

সিস্টেম-

পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা রয়েছে, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। উত্তর প্রদেশের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে এখন বর্ষা সময়ের অপেক্ষা। পরিস্থিতি অনুকূল রয়েছে। আগামী দু’দিনের মধ্যে উত্তরবঙ্গ, সিকিম এবং প্রতিবেশী রাজ্য ওড়িশাতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।

আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। এখানে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। আগামীকাল ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে, আবার কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগেও বইতে পারে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে।

আজ, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি জেলাতে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Follow Us