AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Real Madrid: রিয়ালে অনিশ্চিত ভিনি, নতুন মরশুমে ব্রাজিলিয়ান তারকাকে নিতে মরিয়া প্রিমিয়ার লিগের ক্লাব!

Vini Jr. : ২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস। তারপর থেকেই তিনি এই ক্লাবের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল ও ১০০ অ্যাসিস্ট করেছেন তিনি।

Real Madrid: রিয়ালে অনিশ্চিত ভিনি, নতুন মরশুমে ব্রাজিলিয়ান তারকাকে নিতে মরিয়া প্রিমিয়ার লিগের ক্লাব!
ভিনিসিয়াস জুনিয়রImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 3:38 PM
Share

লন্ডন : নতুন মরসুম প্রায় শুরু হল বলে। এর মধ্যে এক বড়সড় ট্রান্সফারের পরিকল্পনা করছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে লন্ডনের ক্লাবটি।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আগামী মরসুমের জন্য নিজেদের আক্রমণভাগের জন্য নিতে আগ্রহী আর্সেনাল। যদিও এখনও পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সান্টিয়াগো বার্নাব্যুতে বাহিনীর চুক্তির ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার উপর কড়া নজর রাখছে আর্সেনাল। পরিস্থিতি অনুকূল হলে ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিজেদের দলে নিতে পারে গানার্সরা।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি ২০২৭ পর্যন্ত। তবে এখনও পর্যন্ত নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে কোনও কথা হয়নি। ফলে পরিস্থিতির পরিবর্তন না হলে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে বিনা ট্রান্সফার ফিতে তাঁকে হারানোর ঝুঁকি এড়াতে ভবিষ্যতে ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করার সিদ্ধান্তও নিতে হতে পারে রিয়ালকে। তবে রিয়াল চায়, ভিনিকে ধরে রাখতে। তাই নতুন চুক্তির বিষয়ে আলোচনা চালাতে চায় স্প্যানিশ জায়ান্ট এই ক্লাব। সম্প্রতি শেষ হওয়া ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ৫ ম্যাচে ৪ গোল করেছেন ভিনিসিয়াস। যদিও শেষ ১৬তে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। ক্লাব ফুটবলেও ২০২৫-২৬ মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি গোল করেছেন তিনি। তবে গত মরসুমেও কোনও ট্রফি জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লীগের শিরোপার দৌড়ে বার্সেলোনার থেকে অনেক পিছিয়ে পড়েছে রিয়াল।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস। তারপর থেকেই তিনি এই ক্লাবের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল ও ১০০ অ্যাসিস্ট করেছেন তিনি। পাশাপাশি একাধিক ঘরোয়া ও ইউরোপীয় শিরোপা জিততেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যদিও আর্সেনালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেও ভিনিসিয়াসের নতুন চুক্তি না হয়, তাহলে তাঁকে দলে নিতে আরও জোরালোভাবে ঝাঁপাতে পারে প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নরা।

Follow Us