AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: ঘোষণা হওয়ার ১ মাসের মধ্যেই বদলে গেল নিয়ম! ছুটির সকালে সরকারি কর্মীদের জন্য নবান্ন থেকে এল বড় নির্দেশ

Mobile Attendance System: অর্থ দফতরের পক্ষ থেকে সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আধুনিক ব্যবস্থাকে যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। এর জন্য বিভিন্ন দফতরের নিজস্ব সফটওয়্যার সলিউশনগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে।

Nabanna: ঘোষণা হওয়ার ১ মাসের মধ্যেই বদলে গেল নিয়ম! ছুটির সকালে সরকারি কর্মীদের জন্য নবান্ন থেকে এল বড় নির্দেশ
নবান্নImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 2:12 PM
Share

কলকাতা: সরকারি কর্মচারীদের হাজিরা দেওয়ার পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে দফতরে আলাদা করে কোনও বায়োমেট্রিক হার্ডওয়্যার মেশিন বসানোর প্রয়োজন নেই। নতুন নিয়মে কর্মীরা সরাসরি অফিস চত্বরের মধ্যেই নিজেদের মোবাইল ফোনের সাহায্যে হাজিরা (অ্যাটেনডেন্স) দিতে পারবেন। এর ফলে সরকারের বিপুল খরচ যেমন বাঁচবে, তেমনই হাজিরা প্রক্রিয়া হবে আরও সহজ ও ঝঞ্ঝাটহীন।

অর্থ দফতরের পক্ষ থেকে সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আধুনিক ব্যবস্থাকে যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। এর জন্য বিভিন্ন দফতরের নিজস্ব সফটওয়্যার সলিউশনগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে।

সূত্রের খবর, গত কয়েক বছর ধরে বিভিন্ন দফতরে বায়োমেট্রিক মেশিন বসানোর কাজ শুরু হলেও অনেক ক্ষেত্রেই তা রক্ষণাবেক্ষণের অভাব বা যান্ত্রিক ত্রুটির কারণে ঠিকমতো কাজ করত না। তাছাড়া নতুন এই মোবাইল-ভিত্তিক জিও-ফেন্সিং প্রযুক্তি চালু হলে দফতরের নির্ধারিত সীমানার মধ্যে থেকেই কর্মীরা অ্যাপের মাধ্যমে হাজিরা নথিভুক্ত করতে পারবেন। এর ফলে অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করা আরও সহজ হবে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকবে বলে মনে করছে অর্থ দফতর। দ্রুত এই নির্দেশিকা সমস্ত দফতরে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, এর আগেই সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কঠোর পদক্ষেপ করেছিল নবান্ন।  ১৫ জুন থেকে নবান্নে বাধ্যতামূলক ‘ফেস রিকগনিশন’ বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা করা হয়েছিল। ৩১ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত সরকারি দফতরে এই ব্যবস্থা কার্যকর হবে বলে দেওয়া হয়েছে সাফ নির্দেশ দেওয়া হয়। দফতর প্রধানদের বাদ দিয়ে সকল কর্মকর্তা-কর্মচারিকে প্রবেশ ও প্রস্থানের সময়, মুখ সনাক্ত যন্ত্রে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। তবে তাতে কিছুটা বদল। সকাল ১০ টা বেজে ১৫ থেকে ১১টার মধ্যে উপস্থিত হলে ‘লেট’ হিসেবে চিহ্নিত করা হবে। সকাল ১১টার পর অফিসে পৌঁছলে ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করা হবে। বিকেল ৫টা বেজে ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করলে ‘আর্লি ডিপার্চার’ ধরা হবে।

Follow Us