AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Note: বড় খবর! এবার বিদেশেও চলবে ভারতীয় টাকা, জানেন এই নতুন নিয়ম?

Indian Currency in Foreign Country: জানেন কি এবার থেকে বিদেশেও চলবে ভারতীয় টাকা। শুধুমাত্র একটি দেশের ক্ষেত্রেই ভারতীয় মুদ্রায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত ভারতীয় টাকা সঙ্গে রাখা যাবে। কোন দেশে গেলে এমন সুবিধা মিলবে? সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভারতীয় মুদ্রা সঙ্গে রাখতে পারবেন।

Indian Note: বড় খবর! এবার বিদেশেও চলবে ভারতীয় টাকা, জানেন এই নতুন নিয়ম?
প্রতীকী ছবিImage Credit: TV9 Bharatvarsh
| Updated on: Jul 26, 2026 | 2:10 PM
Share

কাঠমাণ্ড: বিদেশে ঘুরতে যাচ্ছেন বা কোনও কাজে যাচ্ছেন? তার জন্য প্রথম প্রয়োজন পাসপোর্ট, আবার কোথাও কোথাও ভিসা ছাড়া যাওয়া যায় না। সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল বিদেশে যাওয়ার আগে সেদেশের কারেন্সি অনুযায়ী টাকা কনভার্ট করে নিয়ে যেতে হয়। তবে, জানেন কি এবার থেকে বিদেশেও চলবে ভারতীয় টাকা ( Indian Currency in Foreign Country) । শুধুমাত্র একটি দেশের ক্ষেত্রেই ভারতীয় মুদ্রায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত ভারতীয় টাকা সঙ্গে রাখা যাবে। কোন দেশে গেলে এমন সুবিধা মিলবে?

নেপালে (Indian Currency in Nepal) গেলে ভারতীয় মুদ্রা নিয়ে যাওয়া যাবে। এই বিষয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে নেপাল রাষ্ট্র ব্যাংক (NRB)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপাল সরকার জানিয়েছে, ভারত এবং নেপালের নাগরিকরা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভারতীয় মুদ্রা সঙ্গে রাখতে পারবেন। তবে, এই সুবিধা শুধুমাত্র ২০১৬ সালের ৯ নভেম্বরের পর জারি হওয়া ২০০ ও ৫০০ টাকার নোটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট এখনও নিষিদ্ধ

নোটবন্দির আগে জারি হওয়া ৫০০ ও ১০০০ টাকার ভারতীয় নোট এখনও নেপালে সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ, সেই পুরনো নোট নেপালে নিয়ে যাওয়া বা সেখানে ব্যবহার করা যাবে না। নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক জানিয়েছে, এই নিয়ম প্রথমে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নেপাল গেজেটে প্রকাশ করা হয়েছিল। এবার ফের বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি স্পষ্ট করা হয়েছে, যাতে সাধারণ মানুষের মধ্যে কোনও বিভ্রান্তি না থাকে।

তৃতীয় দেশ থেকে ভারতীয় টাকা আনা যাবে না

নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের মুখপাত্র গুরু প্রসাদ পৌডেল জানিয়েছেন, নেপালের নাগরিকরা শুধুমাত্র ভারত থেকেই ভারতীয় মুদ্রা নিয়ে নেপালে ফিরতে পারবেন। কোনও তৃতীয় দেশ থেকে ভারতীয় টাকা নেপালে আনা যাবে না। একইভাবে নেপাল থেকেও অন্য কোনও দেশে ভারতীয় মুদ্রা নিয়ে যাওয়ার অনুমতি নেই।

পর্যটন ও বাণিজ্যে সুবিধা

নেপাল সরকারের মতে, এই সিদ্ধান্তে ভারত থেকে নেপালে যাওয়া পর্যটক এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সুবিধা পাবেন। ভারত-নেপাল সীমান্ত উন্মুক্ত হওয়ায় প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় পর্যটক নেপাল ভ্রমণ করেন। পাশাপাশি, নেপালের নাগরিকরাও কাজ বা পড়াশোনার প্রয়োজনে ভারতে বসবাস করেন। তাঁদের ক্ষেত্রে এই নয়া নিয়ম লাভজনক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Follow Us