AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Restaurants GST: ৫৪ শতাংশ বৃদ্ধি, শুধু পুজোর মাসে ১০০০ কোটি গেল সরকারের ঘরে

Durga Puja Restaurant: এবার পুজোর আগে থেকে খাদ্য সুরক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্র অভিযান চালিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও খাবার ফেলে দেওয়া হয়েছে, কোথাও সাময়িকভাবে লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে।

Restaurants GST: ৫৪ শতাংশ বৃদ্ধি, শুধু পুজোর মাসে ১০০০ কোটি গেল সরকারের ঘরে
নবান্নImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 02, 2026 | 2:25 PM
Share

কলকাতা: পুজোর মরশুমে পশ্চিমবঙ্গের রাজস্ব আদায়ে বড় সাফল্য। দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। তার প্রভাব পড়েছে রাজ্যের জিএসটি (GST) আদায়ের ক্ষেত্রেও। শুধুমাত্র দুর্গাপুজোর (Durga Puja) সময়েই হোটেল ও রেস্তোরাঁ পরিষেবা থেকে প্রায় ৬০ কোটি টাকা জিএসটি আদায় করেছে সরকার। গত বছরের তুলনায় এই ক্ষেত্রে জিএসটি আদায় বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

রাজ্যের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসার পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে এই ক্ষেত্রের গড় মাসিক লেনদেন ছিল প্রায় ৬৫০ কোটি টাকা। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সেই লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে মাসে প্রায় ১,০০০ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবর্ষের মাসিক গড়ের তুলনায় পুজোর মরশুমে প্রতি মাসে ব্যবসা বেড়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। শতাংশের হিসেবে এই বৃদ্ধি প্রায় ৫৪ শতাংশ।

দুর্গাপুজোর সময় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক চাহিদা তৈরি হয়। সেটাও রাজ্যের লক্ষ্মীলাভের একটি অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এবার পুজোর আগে থেকে খাদ্য সুরক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্র অভিযান চালিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও খাবার ফেলে দেওয়া হয়েছে, কোথাও সাময়িকভাবে লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে। পুজো মিটে যাওয়ার পরও সেই অভিযান অব্যাহত হয়েছে।

Follow Us