AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendrapur School Case: আদালতের পর্যবেক্ষণের পর নরেন্দ্রপুর-কাণ্ডে প্রধান শিক্ষককে সাসপেন্ড পর্ষদের

Narendrapur School Case: গত সপ্তাহে নরেন্দ্রপুরের ওই স্কুলে আচমকা হামলার ঘটনা ঘটে। অভিযোগ বহিরাগত কিছু লোকজন স্কুলে ঢুকে হামলা চালায়। ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক দিন ধরেই দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। আর হামলার পর নতুন করে অভিযোগ সামনে আসে। আদালতেরও কড়া পর্যবেক্ষণ ছিল এই মামলায়।

Narendrapur School Case: আদালতের পর্যবেক্ষণের পর নরেন্দ্রপুর-কাণ্ডে প্রধান শিক্ষককে সাসপেন্ড পর্ষদের
নরেন্দ্রপুরের ঘটনায় অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 12:24 PM
Share

কলকাতা: নরেন্দ্রপুরের স্কুলে সম্প্রতি যে হামলার ঘটনা ঘটে, তাতে কড়া পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের। বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রথম থেকেই অভিযোগ ছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পরই আদালের নির্দেশ দেয় যাতে প্রধান শিক্ষক ওই স্কুলে প্রবেশ করতে না পারে। এরপর থেকে স্কুলে যাননি তিনি। এবার তাঁকে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে সাসপেন্ড করা হয়েছে। মনে করা হচ্ছে, বিচারপতির কড়া নির্দেশ ও পর্যবেক্ষণের কথা মাথায় রেখে তদন্ত চলাকালীন প্রধান শিক্ষক পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। বদলে দেওয়া হল মাধ্যমিকের সেন্টার-ইন-চার্জকেও।

এর আগে অভিযোগের ভিত্তিতে ডিআই-এর দেওয়া রিপোর্টকে মান্যতা দিয়ে প্রধান শিক্ষককে শোকজ করেছিল বোর্ড। তাঁকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার জন্য কে সুপারভাইজার হবেন, সেই প্রশ্ন উঠেছিল। মধ্যশিক্ষা পর্ষদ মঙ্গলবারই হাইকোর্টে জানিয়ে দেয়, স্কুলের শিক্ষক শিবনাথ চাটুইকে সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হবে।

গত সপ্তাহে নরেন্দ্রপুরের ওই স্কুলে আচমকা হামলার ঘটনা ঘটে। অভিযোগ বহিরাগত কিছু লোকজন স্কুলে ঢুকে হামলা চালায়। ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক দিন ধরেই দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। আর হামলার পর নতুন করে অভিযোগ সামনে আসে। এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ ছিল, প্রধান শিক্ষক ছাড়াও আরও কেউ থাকতে পারেন এই ঘটনার পিছনে।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ