Bengal Weather Latest Update: শুক্র ও রবিতে ব্যাপক বৃষ্টি বাংলায়, বর্ষা নিয়ে সুখবর দিল হাওয়া অফিস
Kolkata Weather Update: গরম এবং অস্বস্তি চরমে। সকাল থেকেই ঘাম প্যাচপ্যাচে আবহাওয়া। তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা ও সংলগ্ন জেলায় শুক্রবার থেকে রবিবারে।

কলকাতা: দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের মধ্যেই উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই ঝড়-বৃষ্টি দিল আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাল চলবে মঙ্গলবার পর্যন্ত। এটি প্রাকবর্ষার বৃষ্টি বলছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে,দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি চলবে। তবে, সেই অস্বস্তির মাঝেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তাতে তাপমাত্রার পরিবর্তন হবে না হলেই অনুমান আবহবিদদের।
এ দিকে, আজ কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ুর কিছু অংশে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগাম এসেছে বর্ষা। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের দিন পয়লা জুন। অথচ কেরলে এখনো বর্ষা প্রবেশ করেনি।
প্রাক বর্ষার বৃষ্টি। গরম ও অস্বস্তি কাটিয়ে ঝড় বৃষ্টি সব জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
গরম এবং অস্বস্তি অব্যাহত থাকবে। তার মাঝেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি কমবে না। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। শুক্রবার এবং রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি হবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
গরম এবং অস্বস্তি চরমে। সকাল থেকেই ঘাম প্যাচপ্যাচে আবহাওয়া। তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা ও সংলগ্ন জেলায় শুক্রবার থেকে রবিবারে।
