AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: এবার রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের

Ration: রেশন ব্যবস্থায় বিগত দিনের দুর্নীতি ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রসঙ্গে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, অতীতে যেভাবে মধ্যস্বত্বভোগীরা ৭০ শতাংশ টাকা আত্মসাৎ করেছে, তা আর বরদাস্ত করা হবে না।

Nabanna:  এবার রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 27, 2026 | 2:14 PM
Share

কলকাতা: মাথা পিছু ৭ কেজি চাল,  রেশন ব্যবস্থায় বড় ঘোষণা রাজ্য সরকারের। দুর্নীতি দমনে কড়া হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। রাজ্যে রেশন বণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা করল নবান্ন। এবার থেকে অন্ত্যোদয় অন্ন যোজনা প্রকল্পের আওতায় প্রতি পরিবারের মাথা পিছু ৭ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে খুব শীঘ্রই কেন্দ্রের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হবে।

রেশন ব্যবস্থায় বিগত দিনের দুর্নীতি ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রসঙ্গে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, অতীতে যেভাবে মধ্যস্বত্বভোগীরা ৭০ শতাংশ টাকা আত্মসাৎ করেছে, তা আর বরদাস্ত করা হবে না। কেন্দ্র ও রাজ্যের সহযোগিতা এই খাদ্যসামগ্রী সরাসরি চাষি ও প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। চাষিদের সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: কোনও ডিস্ট্রিবিউটর বা ডিলার দুর্নীতিতে জড়ালে তাঁর বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চালের গুণগত মান: সেন্ট্রাল পুল এবং স্টেট পুলের চালের মান বজায় রাখতে কড়া নজরদারি চালানো হবে। খারাপ চাল পেলে তা অবিলম্বে ডিস্ট্রিবিউটরদের ফেরত দিতে হবে এবং ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে খারাপ মাল না নেওয়ার জন্য রেশন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ভাঙা চালের পরিমাণ হ্রাস: আগে যেখানে ১০ শতাংশ ভাঙা চাল বরাদ্দ ছিল, তা কমিয়ে এবার ৫ শতাংশ করা হয়েছে। প্রকৃত গরিব মানুষ যাতে সঠিকভাবে সম্পূর্ণ ও ভালো মানের রেশন পান, তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ সক্রিয়।

Follow Us