Annapurna Bhandar’s Status Check: অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ হাজার টাকা ঢুকেছে? চেক করে নিন এইভাবে
West bengal Goverment Ananapurna Bhandar: বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই নির্বাচনী ইস্তাহারে মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস ও অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে দেওয়ার জন্য ভাতা দেওয়ার ঘোষণা করেছিল। সেই প্রতিশ্রুতিই এবার পূরণ করল পদ্মশিবির।

কলকাতা: ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা ভান্ডারের (Annapurna Bhandar) টাকা। বুধবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই টাকা। প্রচুর মহিলারা ইতিমধ্যেই ভাতার টাকা পেয়ে খুবই উচ্ছ্বসিত। তবে,যাঁদের এখনও ঢোকেনি বা বুঝতে পারছেন না টাকা ঢুকেছে কি না কীভাবে দেখবেন সেটা?
অন্নপূর্ণা টাকা ঢুকেছে কি না চেক করার পদ্ধতি
1.তিন হাজার টাকা পাওয়ার প্রাথমিক শর্তই হল, ডিবিটি (DBT) লিঙ্ক থাকতে হবে। সেটি আপনার করা আছে কি না প্রথমে এটা দেখে নিন
2.এবার টাকা ঢুকছে কি না বা ক্রেডিট হয়েছে কি না দেখার জন্য https://socialregistry.wb.gov.in// এ লগ ইন করুন।
3.এরপর অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর দিয়ে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস চেক করুন
4.সেই স্ট্যাটাস চেক করলেই দেখা যাবে টাকা ঢুকেছে কি না
বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই নির্বাচনী ইস্তাহারে মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস ও অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে দেওয়ার জন্য ভাতা দেওয়ার ঘোষণা করেছিল। সেই প্রতিশ্রুতিই এবার পূরণ করল পদ্মশিবির। ১ জুন থেকে মহিলারা বাসে যাতায়াত করছিলেন বিনামূল্যে অন্যদিকে গতকাল বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে অ্যাকাউন্টে টাকা ঢোকা। আর এই টাকা পাওয়ার পর উপভোক্তাদের মধ্যে আনন্দের শেষ নেই । অনেক মহিলারই বক্তব্য এই আর্থিক সহায়তা বাচ্চাদের পড়াশোনা করাতে যথেষ্ট কাজে আসবে। তবে, চিন্তার বিষয় নেই। কারণ আগামী ৯০ দিন পর্যন্ত চলবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন। ফলত, এখনও যে সকল মহিলারা উপযুক্ত এই ভাতার জন্য তাঁদের কাছে আবেদনের সুযোগ থাকছে।
